Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জিতেছে রিয়াল

লেভানদোস্কি-গ্রিজমানের আবেগি বিদায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৩৪
লেভানদোস্কি-গ্রিজমানের আবেগি বিদায়

লেভাকে ন্যু ক্যাম্পে বিদায়ী অভিবাদন জানাচ্ছেন সতীর্থরা। ছবি: সংগৃহীত

বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রবার্ট লেভানদোস্কি। আর আন্তোয়ান গ্রিজমান এরই মধ্যে নিশ্চিত করেছেন আতলেতিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে যাওয়া। ঘরের মাঠে দুই তারকার বিদায়ি ম্যাচ ছিল রবিবার।

ক্যাম্প ন্যুতে লেভার শেষ ম্যাচে বার্সেলোনা লা লিগায় ৩-১ গোলে হারিয়েছে বেতিসকে। আর ৭০ হাজার দর্শকের সামনে মেত্রোপলিতানোয় আতলেতিকো ১-০ গোলে হারিয়েছে জিরোনাকে। ম্যাচ শেষে লেভা-গ্রিজমান দুজনই ভাসেন আবেগে। স্ত্রী-সন্তানদের সামনে চোখের জল ধরে রাখতে পারেননি দুজনের কেউ।

ক্যাম্প ন্যুতে অধিনায়কের আর্মব্যান্ড পরা লেভা ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে করতালি জানান দর্শকরা। মাঠে এসেছিলেন বার্সা প্রেসিডেন্টসহ ক্লাবের শীর্ষ কর্তারা। আর ম্যাচ শেষে মাঠে নেমে আসেন লেভার স্ত্রী ও সন্তানরা।

মাইক্রোফোন হাতে লেভা কাঁপা গলায় বলছিলেন,‘প্রথম দিন থেকেই আপনারা আপন করে নিয়েছেন আমাকে। এই চার বছরে অসংখ্য স্মৃতি নিয়ে যাচ্ছি। কেউ একবার বার্সার ভক্ত হলে আজীবন ভক্তই থাকে। আমিও থাকব।’

বার্সার হয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেনে লেভানদোস্কি। এই মৌসুমে ২৭ বছর বয়সি এই পোলিশ কিংবদন্তি করেছেন ৪৪ ম্যাচে ১৮ গোল। বিদায়ি ম্যাচে অবশ্য গোল পাননি। রাফিনিয়ার দুই আর হোয়াও ক্যানসেলোর গোলে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে লা লিগার শিরোপা নিশ্চিত করা বার্সা।

মেত্রোপলিতানোয় গোল পাননি গ্রিজমানও। ২১ মিনিটে লুকমানের গোলে ১-০ ব্যবধানে তারা হারায় জিরোনাকে। ২০২১-২২ মৌসুম থেকে আতলেতিকোয় খেলা গ্রিজমান ২০৭ ম্যাচে করেছেন ৭১ গোল। ম্যাচ শেষে তিনি জানালেন,‘আমি ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে। আপনারা আপন করে নিয়েছিলেন আমাকে। তবে আমাকে লা লিগা ছাড়ার সিদ্ধান্তটা নিতেই হত।’

এদিকে ১-০ গোলে রিয়াল মাদ্রিদ হারিয়েছে সেভিয়াকে। ১৫ মিনিটে একমাত্র গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের। আগের ম্যাচে বিরতির পর নামানোয় নিজেকে চতুর্থ পছন্দের স্ট্রাইকার বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রবিবার অবশ্য শুরুর একাদশে ছিলেন তিনি। তাতে অভিমান কমার কথা এমবাপ্পের।

রবার্ট লেভানদোস্কিবার্সেলোনাগ্রিজমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত