Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দুয়োধ্বনির দুঃসময় কাটিয়ে পুরোনো ছন্দে আলভারেস

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৩:৫২
শেয়ার করুন:
দুয়োধ্বনির দুঃসময় কাটিয়ে পুরোনো ছন্দে আলভারেস

মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার প্রকাশ্য দাবি তুলে যে বিতর্ক ও সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েছিলেন হুলিয়ান আলভারেস, মাঠের পারফরম্যান্স দিয়েই সেই তিক্ততা ভুলিয়ে দিচ্ছেন তিনি। গতকাল শনিবার লা লিগায় এলচের মাঠে আতলেতিকো মাদ্রিদের ৩–২ গোলের রোমাঞ্চকর জয়ে দারুণ এক গোল করে সমর্থকদের ভালোবাসা ফিরিয়ে আনার পথে আরও এক ধাপ এগোলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দিয়েগো সিমিওনের দল। মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে প্রথম সাত মিনিটের মধ্যেই ২–০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে আলেহান্দ্রো গ্রিমালদো এবং সপ্তম মিনিটে লি কাং-ইন গোল করেন। ২৬ মিনিটে মার্তিম নেতো গোল করে এলচেকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও প্রথমার্ধের শেষ দিকে (৪১ মিনিটে) জাদু দেখান আলভারেস।

আরও পড়ুন

অর্ধশতাব্দী পর অবনমনের শঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড

২৯ নভেম্বর ২০২৬

জুলিয়ানো ও আলেক্স বায়েনার দারুণ বোঝাপড়ায় বল পেয়ে দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে গোলরক্ষকের অবস্থান বুঝে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে জাল কাঁপান। চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল, সঙ্গে আছে পাঁচটি অ্যাসিস্টও। দ্বিতীয়ার্ধের শুরুর ৪৮ মিনিটে বুবা সাঙ্গারে এলচের হয়ে আরও একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩–২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আতলেতিকো।

এই জয়ে লা লিগায় এক মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টানা ছয়টি অ্যাওয়ে (প্রতিপক্ষের মাঠে) ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল আতলেতিকো মাদ্রিদ। এর আগে রিয়াল সোসিয়েদাদ (৩–০), আলাভেস (২–১), এসপানিওল (১–০), লেভান্তে (২–০) ও গেতাফেকে (৩–০) তাদের মাঠে হারিয়েছিল সিমিওনের দল। ২০১৩ সালে দুই মৌসুম মিলিয়ে টানা ছয়টি অ্যাওয়ে জয় থাকলেও একক মৌসুমে আগে সর্বোচ্চ টানা পাঁচটি অ্যাওয়ে জয়ের রেকর্ড ছিল তাদের (২০১৩–১৪ ও ২০২০–২১ মৌসুমে)।

লিগে সর্বশেষ ১০ ম্যাচের ৯টিতেই জেতা আতলেতিকো এখন শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে। আজ দেপোর্তিভো লা করুনিয়ার মুখোমুখি হবে বার্সা, আর আগামী বুধবার শীর্ষস্থান দখলের লড়াইয়ে বার্সেলোনার মাঠে আতিথ্য নেবে দারুণ ছন্দে থাকা আতলেতিকো মাদ্রিদ।

হুলিয়ান আলভারেসআতলেতিকো মাদ্রিদলা লিগা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে