Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিল

খেলোয়াড় খুঁজতে ইউরোপ চষে বেড়াচ্ছেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:৫২
খেলোয়াড় খুঁজতে ইউরোপ চষে বেড়াচ্ছেন আনচেলত্তি

ফরাসি লিগ ওয়ানে পিএসজি-লিলে ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন কার্লো আনচেলত্তি।

ব্রাজিল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপে ব্যর্থতার পর ইউরোপের মাঠ চষে বেড়িয়ে ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফুটবলারদের খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এরই অংশ হিসেবে গতকাল ফরাসি লিগ ওয়ানে লিলে ও পিএসজির মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি মাঠে বসে উপভোগ করেছেন তিনি।

‘গোল ডট কম’ জানিয়েছে, স্রেফ খেলা দেখার জন্য নয়, এই হাইভোল্টেজ ম্যাচে তার মূল লক্ষ্য ছিল ব্রাজিলের রক্ষণভাগের তিন ডিফেন্ডারকে বিশেষভাবে পর্যবেক্ষণ করা। পিয়েরে-মৌরয় স্টেডিয়ামে অনুষ্ঠিত লিলে ও পিএসজির ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ে শেষ হয়। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন আনচেলত্তি। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আনচেলত্তি নিজেই জানানা ম্যাচ দেখার খবর।

আরও পড়ুন

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের?

০১ আগস্ট ২০২৬

লিলের প্রধান কোচ ও তার নিজের ছেলে দাভিদে আনচেলত্তি এবং সহকারী পল ক্লিমেন্টের সঙ্গে স্টেডিয়ামে বসে ম্যাচটি উপভোগ করেছেন আনচেলত্তি। অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং খুব কাছ থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করছি। গতকাল ফ্রান্সে পল ক্লিমেন্টের সঙ্গে লিলে বনাম পিএসজি ম্যাচটি দেখেছি এবং আলেকসান্দ্রো, মার্কিনিওস এবং বেরালদোর ওপর বিশেষ নজর রেখেছি।’

আনচেলত্তির স্ক্যানিংয়ে থাকা এই তিন ডিফেন্ডারই ওই ম্যাচে মূল একাদশে মাঠে নেমেছিলেন। লিলের হয়ে খেলেছেন আলেকসান্দ্রো, আর পিএসজির রক্ষণভাগে দায়িত্ব সামলেছেন মার্কিনিওস এবং লুকাস বেরালদো। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লিলে ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল। কিন্তু রূপকথার মতো ঘুরে দাঁড়ায় পিএসজি। ৯১ মিনিটে ভিতিনহা এক গোল শোধ করার পর  অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে মার্কিনিওসের গোলে জয় হাতছাড়া হয় লিলের।

আরও পড়ুন

নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন আনচেলত্তি

২৪ জুলাই ২০২৬

লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এসে অবশ্য হতাশ হতে হয়েছে আনচেলত্তিকে। যাদের ওপর তিনি কড়া নজর রাখার পরিকল্পনা করেছিলেন, তাদের প্রায় কাউকেই সেদিন মাঠে দেখা যায়নি। চোট ও দলীয় পারিপার্শ্বিকতার কারণে ছিটকে যান রিচার্লিসন, সাভিও, জোয়েলিন্টন এবং সোসা। সুইডিশ ফরোয়ার্ড অ্যান্থনি ইলাঙ্গার ৬০ মিনিটের গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নেয় নিউক্যাসল।

আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোকে সামনে রেখে সেলেসাও স্কোয়াড সাজানোর মিশনে নেমেছেন আনচেলত্তি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ব্রাজিলিয়ান তারকারা কেমন ফর্মে আছেন, তা নিজের চোখে পর্যবেক্ষণ করছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আবারও সঠিক ট্র্যাকে ফেরাতে ‘ডন’ কার্লোর এই মিশন সফল হবে বলেই আশাবাদী ফুটবল বিশ্লেষকেরা।

ব্রাজিল ফুটবলকার্লো আনচেলত্তিব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে