মাঠে ফিরেই মুসিয়ালার বাজিমাত

সংগৃহীত ছবি
মৌসুমের শুরুতে তিন দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। স্নায়ুর সেই অসুস্থতায় খেলা থেকে বিরতিও নিয়েছিলেন বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে ফিরেই করলেন গোল। মুসিয়ালার এমন ফেরায় উচ্ছ্বসিত কোচ ভিনসেন্ট কোম্পানি।
বায়ার্নের জার্সিতে মাঠে ফিরেই নরওয়েজিয়ান ক্লাব গ্লিমটের বিপক্ষে ম্যাচে গোল পেয়েছেন মুসিয়ালা। ম্যাচের ৪৭তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি মুসিয়ালাকে প্রশংসায় ভাসিয়েছেন, 'আমার মনে হয়, মাঠে উপস্থিত দর্শক এবং টিভিতে খেলা দেখা অসংখ্য মানুষের মতোই আমিও মুসিয়ালার গোলে সমান আনন্দিত হয়েছি। আমরা জানতাম এই মুহূর্তটি আসবে, কিন্তু আপনি তো আর এর পূর্বাভাস দিতে পারবেন না।'
মৌসুমের বাকি সময়টায় মুসিয়ালা আর অসুস্থ হবেন না বলেই আশাবাদ কোচের, 'এই গোলটি আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করি, সবাই আবার তার মাঠের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দেবে। বাকি সবকিছুই তার জীবনের একটি অংশ; সে যাবে কীভাবে এসব সামলাতে হয় এবং এতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।'



