Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ খেলা পানামাকে রুখে দিল ভারত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩
বিশ্বকাপ খেলা পানামাকে রুখে দিল ভারত

ফিফা র‍্যাঙ্কিংয়ের আকাশ-পাতাল ব্যবধান ঘুচিয়ে বিশ্বমঞ্চে খেলা পানামার বিপক্ষে দুর্দান্ত এক ড্র উপহার দিয়েছে ভারতের জাতীয় ফুটবল দল। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গুরপ্রীত সিং সান্ধুরা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত লড়াই চালায় ১৩৮তম স্থানে থাকা ভারত। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৪তম দল এবং বিশকাপ খেলা পানামার বিপক্ষে শুরুটা কিছুটা কঠিন হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধের ঠিক আগমুহূর্তে ডেডলক ভাঙেন রায়ান উইলিয়ামস। দীর্ঘ পাস ধরে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে দূরের পোস্টে বল জালে জড়িয়ে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথম হাফে এই লিড নিয়েই বিরতিতে যায় ব্লু টাইগার্সরা।

দ্বিতীয়ার্ধেও নিজেদের ইতিবাচক ফুটবল ধারা বজায় রাখে ভারত। রহিম আলী ও মনবীর সিংরা বেশ কয়েকটি আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। অন্যদিকে ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে ওঠে পানামা।

অবশেষে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় দুর্দান্ত এক গোলে। ম্যাচের নির্ধারিত সময়ের ঠিক আগে বক্সের ধার থেকে দর্শনীয় এক বাঁ পায়ের শটে বল জালে পাঠান পানামার ওমর ভ্যালেন্সিয়া। তার এই ফায়ারি শট ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর মাথার ওপর দিয়ে সরাসরি গোলপোস্টের টপ কর্নারে আশ্রয় নেয়। ১-১ সমতায় ফেরে পানামা।

ম্যাচের শেষ মুহূর্তে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। শক্তিশালী পানামার বিপক্ষে ম্যাচটি ড্র করে মাঠ ছাড়ায় গর্বিত ভারতের ফুটবলপ্রেমীরা। গুরপ্রীত বাহিনীর এমন লড়াকু মানসিকতা ভবিষ্যতে ভারতীয় ফুটবলের জন্য বড় অনুপ্রেরণা।

ভারত-পানামা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ