Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্রাজিল দলে জায়গা না পেয়ে মন খারাপ নেইমারের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ২০:১৫
ব্রাজিল দলে জায়গা না পেয়ে মন খারাপ নেইমারের

“দলে জায়গা পাওয়া আমার হাতে নেই।”- করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর নেইমার নিজেও কি বুঝতে পেরেছিলেন ব্রাজিল দলে ফেরা হচ্ছে না তার? দল ঘোষণার পর নেইমারের বক্তব্যে কিন্তু সেটা মনে হচ্ছে না। সাবেক বার্সেলোনা তারকার মন ভালো নেই। তিনি  হতাশ ও বিষণ্ন।

বিশ্বকাপের আগে শেষ চেষ্টাতেও ব্রাজিল দলের সঙ্গী হতে পারলেন না নেইমার। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। যুক্তরাষ্ট্রের এই দুই প্রীতি ম্যাচ দেখেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা কার্লো আনচেলত্তির।

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে সর্বশেষ খেলেছেন নেইমার। বিশ্বকাপে জায়গা পাওয়ার ‘অলিখিত’ শেষ সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের প্রীতি ম্যাচ দুটি। ব্রাজিল কোচ আনচেলত্তি তাকে বিবেচনায় রাখেননি।

কেন নেইমারকে দলে রাখা যায়নি, সেটার কারণও ব্যাখ্যা করেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ জানিয়েছেন, নেইমার শতভাগ ফিট হতে পারেননি। তার দলে নাইনটি-নাইন পারসেন্ট ফিট খেলোয়াড়েরও জায়গা নেই। ক্লাব ফুটবলে নেইমারের পারফরম্যান্স আনচেলত্তির নজর কেড়েছে। তবে ফিটনেসের ঘাটতি দেখেছেন তিনি।

তাহলে কি নেইমারের বিশ্বকাপ দলের দরজা একেবারে বন্ধ হয়ে গেল? এখানে নেইমার ও তার ভক্তদের জন্য আশার বাতি জ্বালিয়ে রেখেছেন আনচেলত্তি। ইতালিয়ান কোচ জানিয়েছেন, বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে নেইমারের। সেজন্য এই ফরোয়ার্ডকে কিছু নির্দেশনা দিয়ে রেখেছেন আনচেলত্তি।

আনচেলত্তির দল থেকে বাদ পড়ার পর নেইমার বলেছেন, “আমি আর চুপ থাকতে পারছি না। একারণেই এখানে কথা বলছি। দলে জায়গা না পাওয়ায় অবশ্যই ভীষণ হতাশ ও বিষণ্ন। তবে আমি দিনের পর দিন, অনুশীলনের পর অনুশীলন, ম্যাচের পর ম্যাচে ফোকাস ধরে রাখছি। চূড়ান্ত দল নির্বাচন তো এখনও হয়নি।”

নেইমার আশা করছেন। ফোকাস ধরে রাখছেন। বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও দেখছেন। কিন্তু এত লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়কে বিশ্বকাপ মঞ্চে কোনও কোচ নিতে চাইবেন কিনা, এই প্রশ্ন থেকেই যায়। অবশ্য খেলোয়াড়টি যখন নেইমার, তখন যেকোনও কিছু সম্ভব। তিনি ব্রাজিলের পরীক্ষিত সৈনিক, বিশ্বকাপ মঞ্চ যার খুব চেনা। আনচেলত্তির চূড়ান্ত ঘোষণায় বেজে উঠতেই পারে নেইমারের নাম!

খেলাবিশ্বকাপব্রাজিলফুটবলবার্সেলোনাকার্লো আনচেলত্তিনেইমারব্রাজিল ফুটবলবিশ্বকাপ ২০২৬সান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা