Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মেসির কাছেই রেকর্ড হারাতে চান ক্লোসা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩৪
মেসির কাছেই রেকর্ড হারাতে চান ক্লোসা

এক যুগ আগে নিজের শেষ বিশ্বকাপ খেলা মিরোস্লাভ ক্লোসা এখনো টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সাবেক জার্মান ফরোয়ার্ডের এই রেকর্ড অবশ্য ভাঙার দ্বারপ্রান্তে। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি এবারই ছাড়িয়ে যেতে পারেন ১৬ গোল করা ক্লোসাকে। মেসির মাঠে নামার আগে ক্লোসা নিজেই জানালেন, মেসির কাছে নিজের এই রেকর্ড হাতছাড়া হলে একদমই খারাপ লাগবে না তার।

পাঁচ বিশ্বকাপ খেলে ১৩ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে আছেন মেসি। তার সামনে আছেন ১৫ গোল করা ব্রাজিলের রোনালদো নাজারিও ও ১৪ গোল করা জার্মানির জার্ড মুলার। অর্থাৎ, এই মুহূর্তে ফুটবল খেলছেন, এরকম কেউ মেসির সামনে নেই। নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলতে নামা মেসি এবারই তাই ছাড়িয়ে যেতে পারেন সবাইকে।

‘মেসিভক্ত’ ক্লোসা বলছেন, সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি সবার ওপরে উঠুক, এটা তিনিও চান, ‘এখন বিশ্বকাপে দলের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, ফলে ম্যাচও অনেক বেশি হচ্ছে। এতে গোল করার সুযোগও বাড়ছে। আমি আশা করি আর্জেন্টিনা ও ফ্রান্স অনেক দূর যাবে। আমার রেকর্ড তো একদিন না একদিন ভাঙবেই। তাই এবার সেটা যদি মেসি ভাঙে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি মেসির বিশাল ভক্ত, সবসময়ই ছিলাম।’

ক্লোসা আরও বলেছেন, ‘মেসি একজন জিনিয়াস। আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির প্রতিও আমার অনেক শ্রদ্ধা আছে। আমি লাৎসিওতে তার সঙ্গে খেলেছি। তখন তিনি আমাকে সেই শহরটি ঘুরিয়ে দেখিয়েছিলেন। আমরা এখনো ভালো বন্ধু।’

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে।

লিওনেল মেসিক্লোসাবিশ্বকাপফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: