Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরিনহোর জন্য প্রস্তুত ফ্লিক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৫:৪২
মরিনহোর জন্য প্রস্তুত ফ্লিক

সংগৃহীত ছবি

বার্সেলোনার কোচ হিসেবে এখন পর্যন্ত তিনজন রিয়াল মাদ্রিদ কোচের মোকাবেলা করেছেন হান্সি ফ্লিক। আগামী মৌসুমে রিয়াল ডাগআউটে দেখা যাবে হোসে মরিনহোকে, এটা অনেকটাই নিশ্চিত। চিরপ্রতিদ্বন্দ্বীদের নতুন কোচের আগমনেই আগেই শুরু হয়ে গেল কথার লড়াই। ফ্লিক জানালেন, মরিনহোর রিয়ালের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

কার্লো আনচেলত্তি, জাভি আলোনসো ও আলভারো আরবেলোয়া; বার্সার হয়ে দুই মৌসুমে ফ্লিক দেখেছেন তিনজন রিয়াল কোচ। তিন কোচকে মাত দিয়েই টানা দ্বিতীয়বারের মতো লা লিগা জিতেছে কাতালান ক্লাবটি।

১৩ বছর পর মহা নাটকীয়তা শেষে রিয়ালে ফিরছেন স্পেশাল ওয়ান। বিশ্বকাপের আগেই হতে পারে আনুষ্ঠানিক চুক্তি। কেমন হবে ডাগআউটে ফ্লিক-মরিনহো লড়াই?

লা লিগায় মৌসুমের শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, মরিনহোর জন্য ‘প্রস্তুত’ তিনি, ‘তিনি দারুণ একজন কোচ। আমি তার অপেক্ষায় আছি। প্রতিপক্ষের কোচ যেই হোক, আমি সবসময় তার বিপক্ষে চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় থাকি।‘

হ্যাটট্রিক লা লিগার স্বপ্ন নিয়েই আগামী মৌসুমে মাঠে নামবে বার্সা। বার্সার জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই, সতর্ক করলেন ফ্লিক, ‘এই মৌসুমে সবার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। বিশ্বকাপেই এখন সবার নজর। বিশ্বকাপ থেকে ফেরার পর সবাইকে মনে রাখতে হবে, মৌসুমটা কঠিন হতে যাচ্ছে।‘

সেরাটা দিয়ে হ্যাটট্রিক লা লিগা জিততে চান ফ্লিক, ‘চ্যাম্পিয়নদের অন্যভাবে চিন্তা করতে হবে। জয়ের ক্ষুধাটা কমা যাবে না। আমি চাই ফুটবলাররা সেভাবেই প্রস্তুতি নিক। সবাই নিজেদের সেরা দিয়ে আরও শিরোপার জন্য লড়বে।‘

হান্সি ফ্লিকবার্সেলোনাহোসে মরিনহোরিয়াল মাদ্রিদলা লিগা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ১৩ জুলাই ২০২৬, ০০:৪৮

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ১৩ জুলাই ২০২৬, ০০:১৯

    advertiseadvertise