Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইয়ামাল জাদুতে স্পেনের টানা ৪০, জিতেছে ইংল্যান্ডও

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯
ইয়ামাল জাদুতে স্পেনের টানা ৪০, জিতেছে ইংল্যান্ডও

সংগৃহীত ছবি

বিশ্বকাপ জেতার পর স্পেন ঘরের মাঠে প্রথম খেলল মঙ্গলবার। সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে ট্রফিটা উঁচিয়ে ধরে দর্শকদের সঙ্গে উদযাপন করেন অধিনায়ক রোদ্রি। এরপর উয়েফা নেশনস লিগের ম্যাচটিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জাদুই দেখালেন লামিন ইয়ামাল।

জোড়ো গোলের পাশাপাশি করলেন একটি অ্যাসিস্টও । তাতে ক্রোয়াটদের ৪-১ গোলে বিধ্বস্ত করে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ল স্পেন। একটি করে গোল নিকো উইলিয়ামস ও মার্ক পিউবিলের ।

ফল
স্পেন ৪ : ১ ক্রোয়েশিয়া
চেকপ্রজাতন্ত্র ০ : ২ ইংল্যান্ড
স্কটল্যান্ড ০ : ৩ সুইজারল্যান্ড
লুক্মেমবার্গ ০ : ৩ আইসল্যান্ড

নেশনস লিগের অপর ম্যাচে চেকপ্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। চেকপ্রজাতন্ত্র ১০ জনের দলে পরিণত হয়েছিল ২৫ মিনিটে। সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে একটি করে গোল অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইনের। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। ইংল্যান্ডের পয়েন্ট ৩।

স্পেন সর্বশেষ হেরেছিল ২০২৪ সালে কলম্বিয়ার বিপক্ষে। এরপর টানা ৪০ ম্যাচ তাদের হারাতে পারেনি কেউ। তারা জিতেছে ৩১টি ড্র ৯ ম্যাচে। সেভিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে প্রায় ৬৪ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে স্পেন। ক্রোয়েশিয়ার পাঁচ শটের দুটি লক্ষ্যে ছিল।

স্পেন এগিয়ে যায় ৭০তম সেকেন্ডেই। মার্ক কুকুরেয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে পাস দেন অ্যালেক্স বায়েনা। ফের্মিন লোপেস সেটা ছেড়ে দেন ইয়ামালের জন্য। সুযোগটা কাজে লাগিয়ে বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শে বল জালে জড়ান তিনি। ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রসে করা হেডে সমতা ফেরান ডিওন দ্রেনা বেল্লো।

৩১ মিনিটে শর্ট কর্নারের পর ইয়ামালের ক্রসে মাথা ছুঁইয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পিউবিল। ৬৩ মিনিটে পেদ্রির থ্রু পাস ধরে বক্সে ঢুকে স্পেনকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। এর ৫ মিনিট পরই দর্শকদের করতালিতে মাঠ ছাড়েন ইয়ামাল। ৮৯ মিনিটে উইলিয়ামসের গোলে ৪-১ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে স্পেন।

ইংল্যান্ডের বিপক্ষে অপর ম্যাচে ২৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চেকপ্রজাতন্ত্র। অ্যান্ডারসনকে ফাউল করায় পাভেল শুলৎসকে হলুদ কার্ড দেখেন শুরুতে। ভিএআরে সেটা হয়ে যায় লাল কার্ড। ১০ জনের চেকপ্রজাতন্ত্র ম্যাচ থেকে ছিটকে যায় এরপর।

৪৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে করা হেডে ইংল্যান্ডকে এগিয়ে দেন গর্ডন। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন।

স্পেনইংল্যান্ডবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়