Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লাল-সবুজে সৌরভের ছোঁয়া

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১০:২২
লাল-সবুজে সৌরভের ছোঁয়া

১০ এপ্রিল লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারার পর কোচ আলফাজ আহমেদকে সরিয়ে দেয় মোহামেডান। আলফাজের বিদায়টা শাপেবর হয়েছিল সৌরভ দেওয়ানের জন্য। অন্তর্বর্তী দায়িত্ব নিয়েই সৌরভসহ কয়েকজন তরুণে আস্থা রাখেন আলফাজের সহকারী আবদুল কাইয়ুম সেন্টু, ‘আলফাজ ভাই যে কৌশলে খেলাতেন, তার সঙ্গে হয়তো সৌরভ খাপ খায়নি। কিন্তু সে দুই পায়ের ফুটবলার, হেডিংও ভালো। পজিশন সেন্স চমৎকার।’

স্পষ্টতই কোচের আস্থার প্রতিদান দিয়ে সৌরভ বড় স্বপ্নের ছবি এঁকেছেন। ২৫ বছর বয়সী এই ফুটবলার এ মৌসুমে লিগ ও ফেডারেশন কাপে দুই হ্যাটট্রিকসহ করেছেন ১২ গোল। মৌসুম শেষ করেছেন গত বুধবার ব্রাদার্সের বিপক্ষে অসাধারণ চার গোলে। পরদিন ব্যাগ গুছিয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক দলের ক্যাম্পে। মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে সাদা-কালোর ফর্মটা লাল-সবুজে নিয়ে আসার চ্যালেঞ্জ এখন তার সামনে।

গোলের স্রোতে ভেসে তিনি এখন স্বপ্ন পূরণের খুব কাছাকাছি, ‘গোল করতে পারলে সবারই ভালো লাগে। এখন একটি সুযোগ পেয়েছি (মালদ্বীপগামী অলিম্পিক দলে)। সেখানে লক্ষ্য একটাই— খেলব, গোল করব, দেশকে জেতাব।’

২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ লিগে মোহামেডানে খেলার সুযোগ পান। সেই দলের ম্যানেজার ছিলেন দেশের হয়ে সর্বোচ্চ গোল করা জাহিদ হাসান এমিলি। সৌরভকে তখনই মনে ধরে যায় তার। মাঝে বিসিএলে দুই মৌসুম খেলেন ওয়ারী ও ওয়ান্ডারার্সে। ২০২৪ সালে বেসরকারি ব্যাংকগুলোর এক টুর্নামেন্টে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে খেলার সুযোগ পান এমিলির মাধ্যমে।

সেই অপেশাদার আসরটাই সৌরভকে দেয় বড় স্বপ্ন দেখার সুযোগ, ‘সে আসরে ১০ গোল করেছিলাম, যৌথভাবে শীর্ষ গোলদাতা হই। এমিলি ভাই তখন আমাকে মোহামেডানে নিয়ে নকীব ভাইয়ের হাতে তুলে দেন। কিছু ম্যাচে বদলি হিসেবে খেলেছি ১০-১৫ মিনিট করে। আবাহনীর কাছে হারার পর সেন্টু স্যার নিয়মিত সুযোগ দিয়েছেন।’

ইংলিশ তারকা হ্যারি কেনের অনুসারী সৌরভে মজেছেন এমিলিও। তার বিশ্বাস, ‘ওর মধ্যে গোল করার অন্যরকম আগ্রহ দেখেছি। ও যে সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করেছে, অন্যরা হরহামেশা সেগুলো নষ্ট করে। হেড ও প্লেসিংয়ের মতো দূরপাল্লার শটেও তার গোল আছে। গোলমুখের আশপাশে থাকতে পছন্দ করে, মিডফিল্ডের সঙ্গে লিংক আপ করতে জানে।’

সৌরভে বিশ্বাস রাখা মোহামেডানের অন্তর্বর্তী কোচ সেন্টুর পরামর্শ, ‘ টাকা-পয়সা জীবনে অনেক পাবে। এমন দলে যাও, যেখানে নিয়মিত খেলতে পারো। আর বাড়তি পরিশ্রম করো।’

লাল-সবুজসৌরভআবাহনীমোহামেডানচিরপ্রতিদ্বন্দ্বীফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    চোখের ভিশন টেস্ট কেন  ও কখন করাবেন

    চোখের ভিশন টেস্ট কেন ও কখন করাবেন