Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফাইনাল হেরেও মাঠে থেকে নজির গড়ল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২০:৫৪
ফাইনাল হেরেও মাঠে থেকে নজির গড়ল আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা সমালোচনা ও নানা গুজবের মুখে পড়েছে। তবে সমালোচনার বিপরীতে আর্জেন্টিনার একটি ক্রীড়াসুলভ আচরণও আলোচনায় এসেছে।

স্পেনের মিডফিল্ডার দানি ওলমো ম্যাচ শেষে বলেছেন, ‘আমরা বাইরে কী মূল্যবোধ তুলে ধরছি সেটা গুরুত্বপূর্ণ। অনেক ছেলেমেয়ের কাছে আমরা উদাহরণ। তাই সব ক্ষেত্রেই ভালো উদাহরণ হওয়া উচিত।‘ তার এই মন্তব্যকে অনেকেই লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলকে উদ্দেশ্য করেই বলেছেন বলে মনে করছেন।

তবে আর্জেন্টিনার খেলোয়াড়রা পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেননি। গলায় রৌপ্যপদক ঝুলিয়ে তারা মাঠেই ছিলেন এবং গ্যালারিতে থাকা নিজেদের সমর্থকদের ধন্যবাদ জানান।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকদের বড় অংশ ছিল মঞ্চের ডান পাশে। ফলে স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্ত এবং সমর্থকদের অভিবাদন দুটি একসঙ্গে দেখা সম্ভব ছিল না। আর্জেন্টিনার ফুটবলাররা সে সময় নিজেদের সমর্থকদের প্রতিই কৃতজ্ঞতা জানানোর সিদ্ধান্ত নেন।

এ ছাড়া ফিফার কোনো নিয়ম নেই যে রানার্সআপ দলকে প্রতিপক্ষের ট্রফি উদ্‌যাপন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। চাইলে পদক গ্রহণের পরই তারা মাঠ ছেড়ে যেতে পারে।

গত দুই দশকে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়ে ট্রফি উৎসব শুরুর আগেই মাঠ ছেড়ে যাওয়ার নজির রয়েছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারের পর নেদারল্যান্ডস পদক নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যায়।

অন্যদিকে, ২০১৪ সালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে হেরে আর্জেন্টিনা পুরো ট্রফি উদ্‌যাপন শেষ হওয়া পর্যন্ত মারাকানায় অবস্থান করেছিল। ব্রাজিলিয়ান দর্শকদের বিদ্রুপ এবং জার্মানদের উল্লাসের মধ্যেও তারা মাঠ ছাড়েনি। এমনকি ম্যাচের পর জার্মানির গোলদাতা মারিও গোটসে ছবি তুলতে চাইলে চোখে পানি থাকা অবস্থাতেই মেসি তাতে সম্মতি দেন।

২০১৮ সালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে ক্রোয়েশিয়াও পদক নিয়ে দ্রুত মাঠ ছেড়ে যায়। একইভাবে ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়রা পদক গ্রহণ করেই মাঠ ত্যাগ করেন। ফলে আর্জেন্টিনার শিরোপা উদ্‌যাপনের সময় ফরাসি দল মাঠে উপস্থিত ছিল না।

আর্জেন্টিনা-স্পেন২০২৬ ফিফা বিশ্বকাপলিওনেল মেসিদানি ওলমো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    advertiseadvertise