বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলা নাইজেরিয়ানকে দলে নিল আবাহনী

সংগৃহীত ছবি
২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার জার্সিতে নেমেছিলেন লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে। সেই মাইকেল বাবাতুন্দে এবার খেলতে আসছেন বাংলাদেশের ফুটবল ক্লাবে। ২০২৬–২৭ মৌসুমের জন্য ৩৩ বছর বয়সী এই উইঙ্গারকে দলে নিয়েছে আবাহনী লিমিটেড।
এক যুগ আগে হওয়া ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে নাইজেরিয়ার হয়ে দুটি ম্যাচ খেলেছেন বাবাতুন্দে। বসনিয়ার বিপক্ষে ম্যাচে ৭৫ মিনিট মাঠে ছিলেন তিনি। এরপর আর্জেন্টিনার বিপক্ষে খেলেন ৬৬ মিনিট। আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচে একটি গোলে অ্যাসিস্টও করেছিলেন বাবাতুন্দে।
নাইজেরিয়া জাতীয় দলের হয়ে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোট ১১টি ম্যাচ খেলেছেন বাবাতুন্দে। ক্লাব ফুটবলে সর্বশেষ খেলেছেন আলবেনিয়ার ক্লাব কেএস পোগরাদেসিতে।
বাবাতুন্দের পাশাপাশি আরও তিন নাইজেরিয়ান সানডে আফোলাডি, অ্যান্থনি ওকাচি ও তেনদো মেতুকেও দলে নিয়েছে আবাহনী।







