Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

দলে না থাকলেও ব্রাজিলের জন্য গলা ফাটাবেন নেইমার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৭:৫২
দলে না থাকলেও ব্রাজিলের জন্য গলা ফাটাবেন নেইমার

কার্লো আনচেলত্তিকে কি খুশি করতে পারলেন নেইমার? ব্রাজিলের সামনের দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণার আগে সর্বশেষ ম্যাচ খেললেন সান্তোস ফরোয়ার্ড। সাদামাটা পারফরম্যান্সে ব্রাজিল কোচের মনে কতটা দাগ কাটতে পেরেছেন সেটা সময়ই বলবে। নেইমারও জানেন, দলে জায়গা পাওয়াটা তার ওপর নির্ভর করছে না। তবে স্কোয়াডে থাকতে পারেন, না পারেন- ব্রাজিলের জন্য তিনি গলা ফাটাবেন।

চলতি মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের দুটি ম্যাচ। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই দুই প্রীতি ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। নেইমার প্রাথমিক দলে আছেন। এখন চূড়ান্ত দলে সুযোগের অপেক্ষায়।

এজন্য সান্তোসের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্স প্রয়োজন ছিল নেইমারের। দল ঘোষণা আগে শেষ ম্যাচে খুব একটা আলো ছড়াতে পারেননি এই ফরোয়ার্ড। একারণেই কিনা জোর গলায় দলে থাকার দাবি জানাতে পারলেন না নেইমার। ম্যাচ শেষে জানালেন, জাতীয় দলে খেলতে তিনি উদগ্রীব হয়ে আছেন, তবে সিদ্ধান্ত তার হাতে নেই।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে খেলা নেইমারের বক্তব্য, “আমি চাই ব্রাজিল দলে ফিরতে, বিশ্বকাপ খেলতে। তবে এই বিষয়টা আমার ওপর নেই। আমি সেখানে (ব্রাজিল দলে) থাকি না থাকি, ব্রাজিলের জন্য সবসময় গলা ফাটাব।”

করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের ম্যাচটি ড্র হয়েছে। ভিলা বেলমিরো স্টেডিয়ামের ম্যাচে আনচেলত্তি ছিলেন না। ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের দুই কর্মকর্তা। তাদের সামনে নেইমারের সেরা পারফরম্যান্স হলো- একটিমাত্র হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়া। এছাড়া বল পায়ে তেমন কিছু করতে পারেননি। যার প্রমাণ গোলমুখে কোনও শট নেই নেইমারের।

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। সেখানেই ইউরোপের দুই শক্তিশালী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল। এই দুই ম্যাচ দেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি।

ইতালিয়ান কোচ অবশ্য আগেই জানিয়ে রেখেছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে শতভাগ ফিট থাকতে হবে। তিনি অবশ্য এটাও বলে রেখেছেন, কিছু খেলোয়াড়কে কোনও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। আনচেলত্তির এই বার্তাটাই আশা জাগাচ্ছে নেইমারকে।

খেলাবিশ্বকাপব্রাজিলফুটবলফিফাকার্লো আনচেলত্তিনেইমারব্রাজিল ফুটবলবিশ্বকাপ ২০২৬সান্তোস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা