Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোজারিওতে ফিরেছেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৬:৫৪
রোজারিওতে ফিরেছেন মেসি

সংগৃহীত ছবি

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর পুরো পরিবার নিয়ে লিওনেল মেসি এখন রোজারিওতে। বিশ্বকাপ শেষেও তিনি এসেছিলেন রোজারিওতে। প্রিয় বাবার পাশে কাটিয়েছিলেন সময়। এরপর মায়ামিতে ফিরে খেলেন দুটি ম্যাচ। গতকাল হোর্হের মৃত্যুর খবর পাওয়ার পরই রোজারিও ফিরে আসেন এই কিংবদন্তি।

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের ম্যাচটি খেলা হয়নি মেসির। অধিনায়কের অনুপস্থিতিতে মায়ামির খেলোয়াড়রা হাতে কালো ব্যান্ড পরে হোর্হে মেসিকে শ্রদ্ধা জানান। খেলা শুরুর আগে দর্শকরাও এক মিনিটের নীরবতা পালন করেন। মায়ামি ক্লাব তাদের অফিসিয়াল বার্তায় লেখে,‘আমাদের হৃদয় রয়েছে আমাদের অধিনায়ক লিও এবং পুরো মেসি পরিবারের সঙ্গে।’

মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ প্রথম আনুষ্ঠানিক বার্তায় স্প্যানিশ ভাষায় লেখে,‘ক্লাব আতলেতিকো নিউওয়েলস ওল্ড বয়েজ গভীর শোক ও দুঃখের সঙ্গে হোর্হে মেসিকে বিদায় জানাচ্ছে, যিনি রোজরিও শহরে ৬৮ বছর বয়সে মারা গেছেন।’

ক্লাবটি আরও যোগ করে,‘স্ত্রী সেলিয়া কুচিতিনির পাশাপাশি হোর্হে ছিলেন সেই মূল স্তম্ভ, যিনি নিজের দূরদর্শিতা, কঠোর শৃঙ্খলা এবং ভালোবাসা দিয়ে সর্বকালের সেরা ফুটবলারের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন। মালভিনাসে মেসির শুরুর দিনগুলো থেকে শুরু করে বিশ্ব ফুটবলের চূড়ায় পৌঁছানো পর্যন্ত তার পর্দার পেছনের নেতৃত্ব এবং প্রতিনিয়ত পাশে থাকাটা অপরিহার্য ছিল। মেসিকে এই ক্লাবের রক্ত ও লাল-কালো রঙকে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।’

বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলও শোক বার্তা প্রকাশ করেছে। আর্জেন্টিনা ফুটবল দল তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে লেখে,‘শক্ত থাকো লিও মেসি ও তার পরিবার। এই কঠিন মুহূর্তে আমরা তোমাদের পাশে আছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি।’

বার্সেলোনার একজন মুখপাত্র এক বার্তায় জানান,‘এফসি বার্সেলোনার সভাপতি ও পরিচালনা পর্ষদ আমাদের সাবেক খেলোয়াড় ও কিংবদন্তি লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। পুরো বার্সেলোনা পরিবারের পক্ষ থেকে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

বার্সেলোনা আরও জানায়,‘আমাদের ক্লাবের প্রতি হোর্হে মেসির প্রতিশ্রুতি এবং তার ছেলের ক্যারিয়ারের শুরু ও সবচেয়ে গৌরবময় বছরগুলো আমাদের হাতে তুলে দেয়ার জন্য এফসি বার্সেলোনা তার কাছে কৃতজ্ঞ। তার আত্মা শান্তিতে থাকুক।’



লিওনেল মেসিহোর্হে মেসিআর্জেন্টিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: