Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে এস্তেভাওয়ের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২২
বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে এস্তেভাওয়ের

সংগৃহীত ছবি

ব্রাজিলের হয়ে মাত্র ১১ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এই অল্প সময়ে জাদুকরী পারফরম্যান্সে এস্তেভাওকে মানা হচ্ছে সেলেসাওদের ভবিষ্যৎ। এবারের বিশ্বকাপেও হলুদ জার্সিতে মাঠ কাঁপাবেন এস্তেভাও, এমন স্বপ্ন দেখছেন ব্রাজিল সমর্থকরা। তবে বিশ্বকাপের ঠিক আগে বড় ইনজুরিতে পড়ে এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জেগেছে।

গত রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চেলসির বিপক্ষে নেমেছিলেন এস্তেভাও। ম্যাচের মাত্র ১৬ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এই ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা। শুরুতে ধারণা করা হয়েছিল, চোট খুব একটা বড় নয়। তবে সোমবার পায়ের স্ক্যান করার পর জানা গেছে, চোট বেশ গুরুতর।

ইএসপিএন বলছে, এই মৌসুমে চেলসির হয়ে আর না-ও দেখা যেতে পারে এস্তেভাওকে। শুধু তাই নয়, এবারের বিশ্বকাপেও তাকে দর্শক হয়ে থাকতে হতে পারে! আগামী ১৮ মে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এস্তেভাও ঠিক কবে সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন, সে বিষয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রাজিল।

চেলসির হয়ে ৩৬ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন এস্তেভাও। ব্রাজিলের হয়ে ১১ ম্যাচে তার পাঁচ গোল। আগামী ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

এস্তেভাওব্রাজিল২০২৬ বিশ্বকাপফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: