Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

২০২৫ আফ্রিকা কাপ অব নেশন্স

আইনি লড়াইয়ের পর শিরোপা ফিরে পেল সেনেগাল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:০০
শেয়ার করুন:
আইনি লড়াইয়ের পর শিরোপা ফিরে পেল সেনেগাল

সংগৃহীত ছবি

দীর্ঘ আইনি লড়াই শেষে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ফিরে পেল সেনেগাল। মাঠের খেলায় জেতা দলটির পক্ষেই রায় দিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। মঙ্গলবার তিন সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়। ফলে গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল কমিটির দেওয়া রায় বাতিল হয়ে গেল।

১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে সেনেগাল ১-০ গোলে জিতেছিল। তবে ম্যাচের শেষ দিকে মরক্কোকে দেওয়া বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে সাদিও মানেসহ সেনেগালের কয়েকজন খেলোয়াড় সাময়িকভাবে মাঠ ছেড়ে চলে যান। গ্যালারি থেকে সমর্থকদের একাংশও মাঠে ঢোকার চেষ্টা করেন। প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার শুরু হয়। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। পরে অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে মার্চে সেই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে সিএএফের আপিল কমিটি। সিদ্ধান্তটিকে ইতিহাসের সবচেয়ে স্পষ্ট প্রশাসনিক ডাকাতি আখ্যা দিয়ে সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন।

এবার সিএএসের রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হওয়ায় মাঠের জয়ের স্বীকৃতি ফিরে পেল সেনেগাল। তবে এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ফেডারেল সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে মরক্কোর। যদিও সেই আদালত মূল ঘটনার বিচার নয় বরং আইনি প্রক্রিয়াগত বিষয়গুলো পর্যালোচনা করবে।

এদিকে রায়ের আগে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফলের সঙ্গে সিএএসের বিচারক প্যানেলের একজন সদস্যের ফোনালাপের অভিযোগ তুলেছিল মরক্কো। অভিযোগ অনুযায়ী, রোববার ওই বিচারকের সঙ্গে কথা বলেন ফল। এমন ঘটনা ঘটে থাকলে বিচারকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে এ বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।

২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সসেনেগাল ফুটবল দলমরক্কো ফুটবল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস