Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল একাডেমি গড়তে আগ্রহী এএফএ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৫৬
শেয়ার করুন:
বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল একাডেমি গড়তে আগ্রহী এএফএ

সংগৃহীত ছবি

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার সম্ভাবনা খতিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ফুটবল সম্পর্ক আরও জোরদার করতে চায় সংস্থাটি। এ লক্ষ্যে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এখন বাংলাদেশে অবস্থান করছে।

একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় বিনিয়োগকারী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে তারা। এরই অংশ হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে বাফুফের সহযোগিতায় একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি, খেলোয়াড় তৈরির প্রক্রিয়া ও তাদের আন্তর্জাতিক পর্যায়ে প্রস্তুত করার কৌশল তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

সেমিনারে উপস্থিত ছিলেন এএফএর কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। এছাড়া বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও অনুষ্ঠানে অংশ নেন।

আর্জেন্টিনার খেলোয়াড় তৈরির দর্শন ব্যাখ্যা করতে গিয়ে নিকোলাস জানান, ছোটবেলা থেকেই খেলোয়াড়দের প্রতিভা চিহ্নিত করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। শুধু মাঠের দক্ষতা নয় বরং ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকার ফুটবল সংস্কৃতি এবং বিভিন্ন বাজারের চাহিদার সঙ্গেও তাদের পরিচিত করানো হয়।

নিকোলাস বলেন, ‘আমরা প্রতিভা খুঁজে বের করি এবং তাদের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত করি। ইউরোপের বাজার কী চায়, আর আমরা যেভাবে কাজ করি, এই দুইয়ের মধ্যে সমন্বয় তৈরির চেষ্টা করি।’

আর্জেন্টিনার ফুটবল দর্শনে সৃজনশীল খেলোয়াড়দের বিশেষ গুরুত্বের কথাও তুলে ধরেন নিকোলাস, 'আমরা সবসময় ১০ নম্বর জার্সির খেলোয়াড়দের গুরুত্ব দিই। তাদের সহজাত প্রতিভার সঙ্গে দক্ষতার সমন্বয় ঘটানোর চেষ্টা করি। আমাদের তিনজন ১০ নম্বর খেলোয়াড় সারা বিশ্বে আর্জেন্টিনাকে তুলে ধরেছেন।'

বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল প্রতিনিধিদলের আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, ‘আমি খুবই খুশি যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। আমরা যেভাবে কাজ করি, তারা সেটিই তুলে ধরার চেষ্টা করেছে। আমরা ফুটবলকে শুধু বিনোদন নয়, একটি খেলা হিসেবে দেখি। আশা করি, এই উদ্যোগ বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহায়ক হবে।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, সহসভাপতি ফাহাদ করিম ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনবাংলাদেশ ফুটবল ফেডারেশনবাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল একাডেমি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস