Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কেইন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:২৩
শেয়ার করুন:
ইংল্যান্ডের জার্সিতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন কেইন

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন হ্যারি কেইন। শুক্রবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে মাঠে নামলেই জাতীয় দলের হয়ে ১২৬তম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন এই স্ট্রাইকার। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের পুরুষ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

এত দিন ১২৫ ম্যাচ খেলে রেকর্ডটির মালিক ছিলেন সাবেক গোলরক্ষক পিটার শিলটন। ১৯৮৯ সাল থেকে রেকর্ডটি ধরে রেখেছিলেন তিনি। দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই কীর্তি গড়েছিলেন শিলটন। এবার তার সেই রেকর্ড ছাড়িয়ে যাবেন কেইন।

ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ওয়েম্বলিতে ম্যাচ শুরুর আগে বিশেষ আয়োজন রাখা হয়েছে। শিলটন নিজেই কেইনকে সম্মাননা জানাবেন। একই অনুষ্ঠানে সম্প্রতি ব্যালন ডি’অর জয়ের স্বীকৃতিও দেওয়া হবে ইংল্যান্ড অধিনায়ককে।

নতুন রেকর্ড গড়ার আগে নিজের অনুভূতি জানিয়ে কেইন বলেছেন, ‘জাতীয় দলের হয়ে এতগুলো ম্যাচ খেলা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। দীর্ঘদিন সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে পারফর্ম করার প্রমাণ এই রেকর্ড। এর পেছনে কঠোর পরিশ্রম, নিবেদন এবং মাঠের বাইরের প্রস্তুতিও বড় ভূমিকা রেখেছে।‘

ব্যালন ডি’অর জয়ের ট্রফিটি এখনো বায়ার্ন মিউনিখে রয়েছে। তবে ওয়েম্বলিতে সেটি নিয়ে আসার আশা করছেন কেইন। সতীর্থ ও সমর্থকদের সঙ্গে এই অর্জনের আনন্দ ভাগ করে নিতে চান তিনি। ইংল্যান্ড ও বায়ার্নের হয়ে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই স্ট্রাইকার।

ইংল্যান্ড কোচ থমাস টুখেলও কেইনের নেতৃত্বের প্রশংসা করেছেন। তার মতে, দলের অভিজ্ঞ খেলোয়াড়েরা নতুনদের সহজেই আপন করে নেন এবং সহযোগিতা করেন। কেইনের মতো সিনিয়রদের কারণেই দলের মধ্যে এমন ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।

তবে ১২৬ ম্যাচেই থেমে থাকতে চান না কেইন। ইংল্যান্ডের হয়ে ১০০ গোল করার লক্ষ্যও সামনে রেখেছেন তিনি, ‘কোনো কিছুর জন্যই নিজের সীমা নির্ধারণ করতে চাই না। ইংল্যান্ডের হয়ে ১০০ গোল করাও অসাধারণ একটি মাইলফলক হবে। যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছাতে চাই।’



হ্যারি কেইনইংল্যান্ড ফুটবল দলথমাস টুখেল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন