Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সোনালি প্রজন্মের বিদায়

ফাহিম মাশরুর
ফাহিম মাশরুর
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:১৯
সোনালি প্রজন্মের বিদায়

চোখের জলে শেষ পর্যন্ত খালি হাতেই বিদায় নিল বেলজিয়ামের সোনালি প্রজন্ম।

তারা একসঙ্গে এলেন, পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করলেন, র‍্যাংকিংয়ের চূড়ায়ও বসলেন। কিন্তু জিততে পারলেন না কোনো ট্রফি। চোখের জলে শেষ পর্যন্ত খালি হাতেই বিদায় নিল বেলজিয়ামের সোনালি প্রজন্ম। এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। এ যেন ফুটবলের ইতিহাসের অন্যতম বড় এক আক্ষেপের উপাখ্যান।

বেলজিয়াম ফুটবলে একঝাঁক তরুণ ফুটবলার এসেছিলেন বিপ্লব ঘটাতে। এডেন হ্যাজার্ডের জাদুকরী ড্রিবলিং, কেভিন ডি ব্রুইনার নিখুঁত বুদ্ধিদীপ্ত পাসিং আর রোমেলু লুকাকুর অবিশ্বাস্য ফিনিশিং— সব মিলিয়ে এই দলটিকেই বলা হচ্ছিল সোনালি ট্রফি জেতার সবচেয়ে যোগ্য দাবিদার। এই ত্রয়ীর সঙ্গে ছিলেন থিবো কোর্তোয়া, অ্যাক্সেল উইটসেল, মুসা দেম্বেলে, ভিনসেন্ট কোম্পানি, মারুয়ান ফেলাইনিরাও।

২০১৪ বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু বেলজিয়ামের এই সোনালি প্রজন্মের। সেবার অবশ্য বিদায় কোয়ার্টার ফাইনালে। ২০১৮-তে ফাইনালের খুব কাছে গিয়েও হয় স্বপ্নভঙ্গ, ইতিহাসের সেরা পারফরম্যান্সে বেলজিয়াম হয় তৃতীয়। ইউরোতেও বেলজিয়াম আশা জাগিয়ে বেশিদূর যেতে পারেনি। ২০১৬ ও ২০২০ ইউরোতে টানা দুবার কোয়ার্টারে থেমেছে হ্যাজার্ডদের যাত্রা।

২০১৮ থেকে ২০২২, ইতিহাস গড়ে টানা ১৪৪২ দিন র‍্যাংকিংয়ের শীর্ষে ছিল বেলজিয়াম। অনেকেই তাই স্বপ্ন দেখছিলেন, ২০২২ বিশ্বকাপে অবিশ্বাস্য কিছু করে দেখাবে দলটি। হলো ঠিক উল্টোটা। কাতার বিশ্বকাপ দেখল বেলজিয়ামের হতশ্রী রূপ। না ছিল ফর্ম, না ছিল একতা, ছন্নছাড়া বেলজিয়াম এবার তাই বিদায় গ্রুপ পর্বেই।

বেশিরভাগ তারকা বিদায় নিয়েছেন আগেই। এ আসরে টিকে ছিলেন ক্যারিয়ারের সায়াহ্নে থাকা ডি ব্রুইনা, লুকাকু ও কোর্তোয়া। স্বপ্নটা ছিল শেষটা রাঙিয়ে বিদায় নেওয়ার।

সেটিও হলো না। আশা জাগিয়েও বেলজিয়াম বিদায় নিল কোয়ার্টার ফাইনালেই। বেলজিয়াম ও কোর্তোয়া দুষতে পারেন দুর্ভাগ্যকেও। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাঁ ঊরুর চোটের কারণে ৭১ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এ রিয়াল মাদ্রিদ কিপার। বদলি হিসেবে নামেন সেনে ল্যামেন্স।

ল্যামেন্সকে নামানোই যেন কাল হলো বেলজিয়ামের। ৮৮ মিনিটে এই কিপারের ভুলেই গোল পান মিকেল মেরিনো, বিদায়ঘণ্টা বাজে বেলজিয়ামের।

ডাগআউটে বসে দলের বিদায় দেখেছেন, দেখেছেন বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ হতে। এমন শেষের পর নিজের আক্ষেপটা কোর্তোয়া ঝেড়েছেন গণমাধ্যমে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি তো খেলা চালিয়ে যেতে চেয়েছিলাম। আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল কোচের। ভবিষ্যতের কথা ভেবেই তিনি এমনটা করেছেন।’

অনেকেই বলছেন, কোর্তোয়া থাকলে এমন ভুল হতো না, বদলে যেতে পারত ম্যাচের ফলও।

যদি, কিন্তুর সময়টা অবশ্য শেষ। সোনালি প্রজন্মের যে তিনজন বাকি ছিলেন, তাদের হয়তো বিশ্বমঞ্চে আর দেখা যাবে না। ৩৫ বছরের ডি ব্রুইনা, ৩৩ বছরের লুকাকু, ৩৪ বছরের কোর্তোয়া; ২০৩০ বিশ্বকাপের আগেই হয়তো বিদায় বলবেন বেলজিয়ামকে।

ইতিহাস শুধু বিজয়ীদের মনে রাখে, ফুটবলের এই নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বেলজিয়াম।

একঝাঁক তারকা একটি ট্রফি ছুঁয়ে দেখতে পারলেন না, এর চেয়ে বড় ফুটবলীয় ট্র্যাজেডি আর কী হতে পারে! বেলজিয়াম কি আর কখনো এমন সোনালি প্রজন্ম পাবে?

ফুটবলবেলজিয়ামসোনালি প্রজন্মড্রিবলিংকোয়ার্টার ফাইনাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস