তারা একসঙ্গে এলেন, পায়ের জাদুতে ফুটবল বিশ্বকে মন্ত্রমুগ্ধ করলেন, র্যাংকিংয়ের চূড়ায়ও বসলেন। কিন্তু জিততে পারলেন না কোনো ট্রফি। চোখের জলে শেষ পর্যন্ত খালি হাতেই বিদায় নিল বেলজিয়ামের সোনালি প্রজন্ম। এই বিদায় কোনো সাধারণ বিদায় নয়। এ যেন ফুটবলের ইতিহাসের অন্যতম বড় এক আক্ষেপের উপাখ্যান।বেলজিয়াম ফুটবলে একঝাঁক তরুণ ফুটবলার এসেছিলেন বিপ্লব ঘটাতে। এডেন হ্যাজার্ডের জাদুকরী ড্রিবলিং, কেভিন ডি ব্রুইনার নিখুঁত বুদ্ধিদীপ্ত পাসিং আর রোমেলু লুকাকুর অবিশ্বাস্য ফিনিশিং— সব মিলিয়ে এই দলটিকেই বলা হচ্ছিল সোনালি ট্র...