মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

গতকাল প্রীতি ম্যাচে ইরাককে ২-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। একটি গোল এবং অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ভেনেজুয়েলার মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কাসেরেস। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতর ফাঁকা জায়গা কাজে লাগিয়ে দারুণ এক ক্লোজ-রেঞ্জ শটে গোল করে কাসেরেস ভেনেজুয়েলাকে এগিয়ে নেন। দ্বিতীয় হাফের খেলা শুরু হতেই তিনি ইরাকের একটি আক্রমণ রুখে দিয়ে বলের দখল নেন। এরপর তিনি হেসুস রামিরেজকে পাস দেন, যিনি ডিফেন্ডারকে কাটিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় গোলটি করেন। ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে খেলতে যাচ্ছে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ সেনেগাল, নরওয়ে এবং ফ্রান্স।




