Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বেলিংহাম

জিদান আমার চেয়ে ভালো ফুটবলার

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৬:১৫
শেয়ার করুন:
জিদান আমার চেয়ে ভালো ফুটবলার

সংগৃহীত ছবি

জোসে মরিনহোর অধীনে ক্যারিয়ারের অন্যতম সেরা ৪৫ মিনিট কাটালেন জুড বেলিংহাম। এরপর মিক্সড জোনে কথা বললেন গণমাধ্যমে। তুলে ধরা হল এর চুম্বক অংশ

প্রশ্ন : রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন হয়ে গেছে আপনার।
জুড বেলিংহাম : এ নিয়ে ক্লাবের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখে বাবা-মাকে জিজ্ঞেস করেছিলাম… ‘এটা কি সত্যি নাকি মিথ্যা (হাসি)?’
প্রশ্ন : আপনার অসাধারণ গোলটার পর, রোনালদো বা জিদানের কথা মনে হচ্ছিল অনেকের।
বেলিংহাম : এটা সম্মানের। হ্যাঁ, গোলটা চমৎকার ছিল। বল পেয়ে ভেবেছিলাম পাস দেব না, শটই নেব। খুব সুন্দর একটা গোল হয়েছে। আর অনুভূতিটা… দারুণ লাগছে।
প্রশ্ন : আপনি কি এখন ক্যারিয়ারের চূড়ায় আছেন?
বেলিংহাম : হতে পারে। আমি সত্যিই ফুটবলটা ভীষণ উপভোগ করছি। কোচ এবং তার স্টাফদের আমি ভালোবাসি… সতীর্থরা আমাকে অনেক সাহায্য করে। আর তাই আমি ভালো খেলছি, কারণ সবার কাছ থেকেপ্রচুর সহায়তা পাচ্ছি।
প্রশ্ন : বিশ্বকাপ কি আপনার জীবন বদলে দিয়েছে?
বেলিংহাম : জানি না, আমি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছি বলেই কি না। কারণ আক্রমণ গড়তে সাহায্য করার জন্য আমি অনেক নিচে নেমে আসি, আবার ফিনিশিংয়ের জন্য ওপরেও উঠি। মরিনহো আমাকে অনেক আত্মবিশ্বাস দেন, আর তাই আমি ভালো খেলছি।


প্রশ্ন : আপনার উন্নতির মূল রহস্যটা কী?
বেলিংহাম : মরিনহো, ব্যস।
প্রশ্ন : মরিনহোই কি মূল চাবিকাঠি?
বেলিংহাম : ব্যস। হ্যাঁ।
প্রশ্ন : ভিনিসিয়ুসের একটা গোলের জন্য কি সবাই মুখিয়ে ছিল?
বেলিংহাম : হ্যাঁ, কারণ ও অসাধারণ একজন মানুষ। দারুণ একজন ফুটবলার, যার খেলার ধরন আমার খুব ভালো লাগে। তবে মানুষ হিসেবে ওকে আমি আরও বেশি ভালোবাসি। আমার মনে হয় আপনারা ওকে নিয়ে অনেক সমালোচনা করেন, কারণ ও কিছুটা… জানি না… বিতর্কিত ধরনের খেলোয়াড়। আমার মনে হয় ওর সতীর্থদের সমর্থন দরকার, আর সে কারণেই আমরা সব সময় ওর পাশে থাকি।
প্রশ্ন : নিজেকে কি রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দেখেন?
বেলিংহাম : জানি না, আমাদের দলে বেশ কয়েকজন অধিনায়ক আছেন। থিবো, ফেদে, ভিনি, রোদ্রিগো… ওরা অনেক মৌসুম ধরে এখানে আছে। আমি আমার পজিশনে খুব খুশি, অনেক কিছু শিখছি, স্প্যানিশ ভাষাটাও একটু একটু ভালো করছি… আর হ্যাঁ, সতীর্থদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি।
প্রশ্ন : বিরতির সময় মরিনহো কী বলেছিলেন? তিনি কি খুব রেগে ছিলেন?
বেলিংহাম : হ্যাঁ, একটু রেগে ছিলেন। তবে এটাই স্বাভাবিক। তিনি শীর্ষ পর্যায়ের কোচ, আমাদের কাছ থেকে তার প্রত্যাশা অনেক বেশি। আর আমার মনে হয় দ্বিতীয়ার্ধে আমরা অনেক উন্নতি করেছি।
প্রশ্ন : শুরু থেকেই কি আরও বেশি মনোযোগী হওয়া দরকার?
বেলিংহাম : আমার তাই মনে হয়। অনেক সময় শুধু দ্বিতীয়ার্ধে ভালো খেললেই যথেষ্ট হয় না; ম্যাচ শুরু করতে হবে দ্রুত, শক্তিশালীভাবে এবং মনোযোগ ধরে রেখে। নইলে বড় ম্যাচগুলোতে আমরা বিপদে পড়তে পারি।
প্রশ্ন : আপনি কি চুক্তি নবায়ন করে আরও অনেক বছর থাকতে চান?
বেলিংহাম : সত্যি কথা বলতে, নবায়ন নিয়ে ক্লাবের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখে বাবা-মায়ের সাথে কথা বলে জিজ্ঞেস করেছিলাম, ‘এটা কি সত্যি নাকি মিথ্যা?’ তবে যা-ই হোক, আমি এখানে খুশি। অবশ্যই, অবশ্যই রিয়ালে থাকতে চাই। আমি ভালো খেলছি, ফুটবল উপভোগ করছি। স্পেনে থাকতে আমার খুব ভালো লাগে। আমার কাছে এই ক্লাবে এখন সবকিছুই একদম নিখুঁত। আমার চুক্তি, নবায়ন… সেসবের এখনো অনেক দেরি আছে।
প্রশ্ন : রিয়াল মাদ্রিদের হয়ে গোলের রেকর্ডে আপনি জিদানকে ছাড়িয়ে গেছেন, ছাড়িয়ে গেলেন বেকহামকেও। চ্যাম্পিয়নস লিগে আপনার গোল এখন ১৭টি।
বেলিংহাম : তারা সবাই আমার আদর্শ। জিদান, বেকহাম, ম্যাকম্যানাম্যান… তারা সবাই আমার আইডল। আমাদের এই ক্লাবের ইতিহাসের অংশ হয়ে খেলতে পারাটা আনন্দের।
প্রশ্ন : জিদানের সঙ্গে তুলনা করা হলে আপনার কেমন লাগে?
বেলিংহাম : এটা কোনো চাপ নয়, না। এটা সম্মানের। চাপ থাকে ম্যাচ জেতার মধ্যে। আমি এমন কিছু কাজ করি, যা অন্যদের মতে জিদানের মতো, কিন্তু তিনি আমার চেয়ে অনেক ভালো ছিলেন।
প্রশ্ন : মরিনহোর অধীনে কী কী বদলাচ্ছে?
বেলিংহাম : অনেক কিছু। পরিবেশটা… তিনি এমন একজন কোচ, যিনি শুধু ফুটবল নিয়েই ভাবেন না, খেলোয়াড়রা কেমন অনুভব করছে সেটাও তার কাছে গুরুত্বপূর্ণ। আর এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। আমরা অনুভব করি, আমাদের এমন একজন আছেন যিনি সব সময় আমাদের হয়ে লড়াই করতে চান। আর সে কারণেই আমরা তার হয়ে এবং ক্লাবের হয়ে লড়াই করছি। কারণ আমরা খুব খুশি।


জিনেদিন জিদানজুড বেলিংহামরিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান