Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এবার ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল এশিয়া

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৫:১৮
এবার ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিল এশিয়া

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার প্রতিযোগিতার শেয়ার বিক্রির বিতর্কিত প্রস্তাবের তীব্র বিরোধিতায় এবার ইউরোপ ও উত্তর আমেরিকার পাশাপাশি সরাসরি যুক্ত হলো এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ফিফার এই পরিকল্পনা বিশ্ব ফুটবলের ঐক্য এবং এর সর্বজনীন চরিত্রকে নস্যাৎ করতে পারে বলে এএফসি কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

শুক্রবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর এই পরিকল্পনা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় ঐক্য বা সর্বসম্মত সমর্থন অর্জন করতে পারবে না। বিশ্বকাপ হলো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখর, যা প্রতিটি কনফেডারেশন ও বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল জাতিগুলোর অংশগ্রহণে শক্তিশালী হয়ে উঠেছে। তাই এর ঐক্যে ফাটল ধরাতে পারে এমন যেকোনো প্রস্তাব পুনর্বিবেচনা করা উচিত বলে মনে করে এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন

চাপে পড়ে ফিফা বলল ‘কেউ ফুটবল বিক্রি করছে না’

৩১ জুলাই ২০২৬

এএফসির এই বিরোধিতার ফলে সদস্য দেশগুলোর ভোটে ইনফান্তিনোর এই পরিকল্পনা পাস হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী যেকোনো প্রস্তাব পাসে ১০৬টি ভোটের প্রয়োজন, যেখানে কেবল উয়েফা ও কনকাকাফ মিলিয়ে ৯০টি ভোট রয়েছে এবং এশিয়ার রয়েছে ৪৬টি ভোট। এএফসি অভিযোগ করেছে, গুরুত্বপূর্ণ কোনো উদ্যোগ নেওয়ার আগে স্টেকহোল্ডার বা সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই একতরফাভাবে দিকনির্দেশনা ঠিক করছে ফিফা। এই ধরনের অবমূল্যায়ন ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মূল দুর্বলতাকেই উন্মোচন করেছে।

এর আগে গত বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশ ফিফার এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে বিশ্বকাপ বয়কটের হুংকার দেয়। একই সঙ্গে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। তবে ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’ এবং ভুল খবরের কারণে পরামর্শ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। এদিকে আফ্রিকা এবং ওশেনিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, তারা আগস্ট মাসে এই প্রস্তাব নিয়ে আলোচনা করবে। একের পর এক মহাদেশীয় সংস্থার বিরোধিতায় ফিফা সভাপতি ইনফান্তিনোর এই উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিফাজিয়ান্নি ইনফান্তিনোএএফসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে