Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেশনস লিগ শুরু আজ

নতুন কোচে নতুন স্বপ্ন

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩
নতুন কোচে নতুন স্বপ্ন

গ্রাফিকস: আগামীর সময়

জুলাইয়ে শেষ হয়েছে বিশ্বকাপের মহাযজ্ঞ। দুই মাসের বিরতির পর জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামছেন ফুটবলাররা। আজ শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের লড়াই। এ আসরের প্রথম দিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ইউরোপের দলগুলো। নেদারল্যান্ডস-জার্মানি, নরওয়ে-ডেনমার্ক ও পর্তুগাল-ওয়েলস, জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ইউরোপ।

বিশ্বকাপের পর নতুন করে দল সাজাতে শুরু করেছে ইউরোপের দলগুলো। অনেকের জন্যই এবারের নেশনস লিগ ঘুরে দাঁড়ানোর মঞ্চ। অনেক দল তাদের স্কোয়াডে এনেছে বড় পরিবর্তন। বদলে গেছে ডাগআউটও। ফ্রান্সের কোচ এখন জিনেদিন জিদান, জার্মানির ইয়ুর্গেন ক্লপ, ইতালির রবার্তো মানচিনি, নেদারল্যান্ডসের জাভি হার্নান্দেস, বেলজিয়ামোর মার্ক ফন বোমেল এবং পর্তুগালের হোর্হে জেসুস। নতুন কোচদের নিয়ে নতুন স্বপ্নই দেখছে তারা।

আজ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও জার্মানি। বিশ্বকাপ ব্যর্থতায় ডাচদের কোচের দায়িত্ব ছেড়েছিলেন রোনাল্ড কোমান। তার জায়গায় দায়িত্ব পান সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। নেশনস লিগ দিয়েই অভিষেক হতে যাচ্ছে জাভির। বিশ্বকাপের পর জার্মান দলের দায়িত্ব ছাড়েন জুলিয়ান নাগলসমান। নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোর জন্য তিনি ৪৪ সদস্যের দুটি স্কোয়াড ঘোষণা করেছেন।

লিসবনে ওয়েলসকে আতিথ্য দেবে উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদো জাতীয় দলকে বিদায় বলবেন কি না, সে নিয়েই ছিল গুঞ্জন। তবে সিআর সেভেনকে নিয়েই নেশনস লিগে নামছে পর্তুগিজরা। রবার্তো মার্তিনেসের বিদায়ের পর নতুন কোচ হোর্হে জেসুস আস্থা রেখেছেন ব্রুনো ফের্নান্দেস, ভিতিনিয়া ও হোয়াও নেভেসদের নিয়ে গড়া মিডফিল্ডেই।

 

নেশনস লিগকোচজাতীয় দলবিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: