Agamir Somoy E-Paper
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বেওয়ারিশ লাশের অভিভাবক হাফেজ সেলিম
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

ঢাকায়ও হতে পারে ব্রাজিলের ম্যাচ!

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৫
ঢাকায়ও হতে পারে ব্রাজিলের ম্যাচ!

সংগৃহীত ছবি

হুট করেই রবিবার সকালে জানা গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলের প্রতিনিধিদল ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসবে। দুপুরে বিমানবন্দরে নেমে সরাসরি স্টেডিয়ামে চলে এলো সিবিএফের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। অনেকক্ষণ ঘুরে দেখলেন মাঠ ও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা। ড্রেসিংরুম, জিম, রেফারি-ম্যাচ কমিশনারের কক্ষ, মিডিয়া রুম থেকে শুরু করে সবকিছুই দেখলেন। এরপর সন্ধ্যায় গেলেন বসুন্ধরা স্পোর্টস সিটি দেখতে। সংক্ষিপ্ত সফরে ঢাকার একাধিক পাঁচতারকা হোটেলও পরিদর্শন করলেন তারা। রাতে বাফুফে প্রধান তাবিথ আউয়ালের সঙ্গে নৈশভোজ শেষে ছেড়ে গেছেন ঢাকা। এত কিছুর পর মনে হতেই পারে ভারতের পর বাংলাদেশও হয়তো ঘরের মাঠে ব্রাজিলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে।

যদি সেটা হয়েও যায় অবাক হওয়ার কিছু থাকবে না। দিন জুড়ে বাফুফের বেশ কজন কর্মকর্তার সঙ্গে কথা বলে যা বোঝা গেল, এ দেশে ম্যাচ খেলার আগ্রহ থেকেই ব্রাজিল ফেডারেশন পাঠিয়েছে প্রতিনিধিদল। ব্রাজিল দল নিয়ে এ দেশের মানুষের উন্মাদনার খবর অনেক আগে থেকেই জানে দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবল সংস্থা।

দুপুরে ব্রাজিল ফেডারেশনের প্রতিনিধিদলের জাতীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সংবাদমাধ্যমে বাফুফে সদস্য ইকবাল হোসেন বলেছেন, ‘নিরপেক্ষ ভেন্যু হিসেবে ঢাকা স্টেডিয়ামকে ভাবনায় রাখছে ব্রাজিল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।’

ব্রাজিলের সঙ্গে ৩ অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচ খেলার জন্য ফিফা আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করেছিল ভারত। ফিফার আমন্ত্রণে সেই টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফুটবল উইন্ডোতে ব্রাজিলের বাংলাদেশে ম্যাচ খেলা সম্ভব। আসিয়ান কাপ শেষ হবে ৪ অক্টোবর। আর ফিফা উইন্ডো শেষ হবে ৬ অক্টোবর। এমনও হতে পারে, আসিয়ান কাপ খেলে দেশে ফিরেই হামজা চৌধুরীরা খেলবেন ভিনিসিয়ুস জুনিয়রদের সঙ্গে। আবার নভেম্বরের উইন্ডোর শুরুর দিকেও হতে পারে দুদলের ম্যাচ।

ব্রাজিলঢাকা জাতীয় স্টেডিয়ামবিশ্ব চ্যাম্পিয়ন
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর

    ২৩ আগস্ট ২০২৬, ২০:০৪

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন, কে দেখবেন কোন বিষয়

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৫০

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    বাল্যবিয়ের পাঠ আছে, নেই প্রতিরোধের প্রস্তুতি

    ২৩ আগস্ট ২০২৬, ২১:৩৩

    advertiseadvertise