Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নেশনস লিগ

গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫
শেয়ার করুন:
গ্রিসের জালে নেদারল্যান্ডসের ৭ গোল

সংগৃহীত ছবি

গ্রিসকে নিয়ে রীতিমত ছেলেখেলা করল জাভির দল। নেশনস লিগের ম্যাচে ৭-০ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে গেল ডাচরা।

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই দারুণ এক হ্যাটট্রিক করেন টিয়ানি রেইন্ডার্স। প্রথমার্ধে পাঁচ গোল করা নেদারল্যান্ডস বিরতির পর জালের দেখা পায় আরও দুইবার।

জোড়া গোল করেন ইউরিয়েন টিম্বার, একবার করে জালের দেখা পান ক্রেসেন্সিও সামারভিল ও ডনিয়েল মালেন।

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকে ২-২ ড্র করেছিল গ্রিস। এবার ফিরতি দেখায় প্রথম ১৮ মিনিটের মধ্যেই তিন গোল খেয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে তারা।

ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন সামারভিল। ১২ ও ১৮ মিনিটে নিজের প্রথম দুটি গোল করেন রেইন্ডার্স। ৩৩তম মিনিটে দেশের জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির সাবেক এই মিডফিল্ডার।

৪০তম মিনিটে স্কোরলাইন ৫-০ করেন টিম্বার। আক্রমণে একচেটিয়া দাপট ধরে রেখে ৫৯তম মিনিটে টিম্বারের লক্ষ্যভেদেই ষষ্ঠ গোলের দেখা পায় ডাচরা। এর এক মিনিট পরই সপ্তম গোলটি করেন মালেন।গ্রিসের গোলরক্ষক মোট ছয়টি সেভ করায় ব্যবধান আরও বাড়েনি।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। আসরে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া গ্রিস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

একই সময়ে আরেক ম্যাচে সার্বিয়াকে ৩-১ গোলে হারানো জার্মানিরও ৮ পয়েন্ট, তবে গ্রিসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিনে আছে জার্মানরা। পাঁচ ম্যাচেই হেরে তলানিতে সার্বিয়া।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে আগামী সোমবার বার্লিনে জার্মানির বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস, একই সময়ে নিজেদের মাঠে সার্বিয়ার মুখোমুখি হবে গ্রিস। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে শেষ আটের টিকেট।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ

    বাউফলে মিলল আরও এক বিচ্ছিন্ন হাত, নিখোঁজ মরদেহ