Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফেড কাপ ফাইনাল

দরিয়েলতন বিস্ফোরণে কিংসের ট্রেবল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৯:৫৯
দরিয়েলতন বিস্ফোরণে কিংসের ট্রেবল

সংগৃহীত ছবি

বসুন্ধরা কিংস ৩-২ মোহামেডান

ফাইনাল শুরুর দুদিন আগে থেকেই চলছে নাটক। নাটক গড়ালো ফাইনালের দিনেও। বসুন্ধরা কিংসের ফুটবলাররা দেরি করে মাঠে আসায় আট মিনিট দেরিতে শুরু হলো ফেডারেশন কাপের ফাইনাল। নাটকীয় এক ফাইনালে পিছিয়ে পড়েও মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে আবারও ট্রেবল জয়ের স্বাদ পেল কিংস।

বুধবার কিংস এরেনায় দরিয়েলতন ম্যাজিকের আগের সময়টাই ক্লাবটির দুরাবস্থা তুলে ধরে সবার সামনে। ওয়ার্ম আপের জন্য মাঠে আসার নির্ধারিত সময় পেড়িয়ে যাওয়ার পরও মাঠে আসেননি চারদিন আগের লিগ শিরোপা জেতা দলটির ফুটবলাররা। অনেক বুঝিয়ে তাদের মাঠে নামাতে পেরেছেন ক্লাব কর্তারা। বিলম্বে শুরু ম্যাচে অবশ্য বাইরের হতাশা দূরেই রাখলেন দরি-তপু-রাকিবরা৷ পাগলাটে ম্যাচে দুইবার পিছিয়ে পরেও ঠিকই ক্লাবকে এনে দিলেন শিরোপা।

কিংস এরেনায় একদিন পর শুরু হওয়া ম্যাচের পঞ্চম মিনিটে মোজাফফরভের অসাধারণ সেট-পিছে লিড নেয় মোহামেডান।ম্যাচের ৯ মিনিটে দরিয়েলতনের পেনাল্টি সমতায় ফেরায় কিংসকে।

৩৫ মিনিটে মোহামেডানের লিড পুনরুদ্ধার করেন সৌরভ দেওয়ান। ডান দিক দিয়ে আক্রমনে উঠে বাইলাইন থেকে কাটব্যাক দেন জাহিদ হোসেন শান্ত। সাইফুল ডামি কবে বল ছেড়ে দিলে সৌরভ দারুণ ফিনিশে গোল করেন। যোগ করা সময়ে রাকিবের ক্রসে দরিয়েলতনের হেড পোস্টে লেগে ফিরলে পিছিয়ে থেকে বিরতিতে যায় কিংসকে।

বিরতি থেকে ফিরেই তাদের সমতা এনে দেন দরিয়েলতন। ৫১ মিনিটে মাঝমাঠ  থেকে রাকিব বল বাড়িয়েছিলেন। তা মোহামেডানের একজনে পায়ে লেগে দিক পরিবর্তন করাতে বল পান দড়িয়েলতন। সুজনকে একা পেয়ে ঠান্ডা মাথায় ডানপায়ের প্লেসিংয়ে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

৭৯ মিনিটে অবশ্য আরেকটি দারুণ ফিনিশে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি কিংসকে প্রথমবারের মত এগিয়ে নেন দরিয়েলতন। মাঝমাঠ থেকে শাহরিয়ার ইমন আলতো পাস বাড়ান তাকে। বল নিয়ে দ্রুত আক্রমনে উঠে বক্সে সুজনকে একা পেয়ে যান। মার্কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানোর আগে নিখুঁত টোকায় বল জালে জড়িয়েই জার্সি খুলে বুনো উদযাপনে মাতেন ব্রাজিলিয়ান গোল মেশিন।

টুর্নামেন্টে তার ১২তম গোলটাই কিংসকে দেয় হ্যাটট্রিক ফেড কাপের স্বাদ। দরির এই গোলে মোহামেডানের ডিফেন্সের দায় অনেক। অলআউট খেলতে গিয়ে নিজেদের রক্ষণ একেবারেই ফাকা করে দিয়েছিলেন ডিফেন্ডাররা।

বাকীটা সময় হতাশায় স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি মোহামেডান। তাই চাপা যন্ত্রণা নিয়েও চারদিন বাদে ফের শিরোপার আনন্দে মাতে কিংসের ফুটবলাররা।


ফেডারেশন কাপবসুন্ধরা কিংসমোহামেডান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা