Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ফিফার সিদ্ধান্তের প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:৫৬
ফিফার সিদ্ধান্তের প্রতিবাদে ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ

সংগৃহীত ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্টে অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবের প্রতিবাদে পদত্যাগ করেছেন। আজই পদ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি এই পরিকল্পনাকে ফুটবলের জন্য খারাপ চুক্তি বলে আখ্যা দেন।

ফিফার প্রস্তাব অনুযায়ী, নতুন প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে। ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের এই সহযোগী প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ মালিকানা বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। এ উদ্যোগে অর্থায়নের সঙ্গে যুক্ত থাকার কথা রয়েছে জশুয়া কুশনারের। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

এক বিবৃতিতে কর্দেইরো বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, এই প্রস্তাব তৈরির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি এর সম্পূর্ণ বিরোধিতা করছি। এটি ফিফার সদস্য দেশগুলোর জন্য খারাপ চুক্তি, ফুটবলের জন্য খারাপ চুক্তি এবং দীর্ঘমেয়াদে খেলাটির ভবিষ্যতের জন্যও ক্ষতিকর।’

২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপকে ঘিরে গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সে ফিফার প্রতিনিধি ছিলেন কর্দেইরো। সাবেক এই ব্যাংকার ও ইউএস সকার ফেডারেশনের সাবেক সহসভাপতিকে বিশ্ব ফুটবলের উন্নয়নে কাজ করার জন্যই ইনফান্তিনো নিয়োগ দিয়েছিলেন।

নিজের বিবৃতিতে কর্দেইরো প্রশ্ন তোলেন বিপুল পরিমাণ অর্থের রিজার্ভ এবং কোনো ঋণ না থাকা সত্ত্বেও ফিফা কেন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদের একটি অংশ বিক্রি করে মাত্র ৪২০ কোটি (৪.২ বিলিয়ন) ডলার সংগ্রহ করতে চাইছে।

তার এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবল সংস্থাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বিতর্কিত প্রস্তাবটি নিয়ে সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। ইনফান্তিনো এরই মধ্যে সতর্ক করে বলেছেন, প্রস্তাবটি গ্রহণ না করলে সদস্য সংস্থাগুলো পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।

২০২১ সালে ইনফান্তিনোর নিয়োগ পাওয়া কর্দেইরো বলেন, ‘কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই ফিফা ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখছে। ফিফা সভাপতি নিজেই ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ১৫ বিলিয়ন ডলার আয়ের কথা উল্লেখ করেছেন। বর্তমান আর্থিক সামর্থ্য দিয়েই সদস্য সংস্থাগুলোকে আরও বেশি সহায়তা করা সম্ভব।‘

জিয়ান্নি ইনফান্তিনোফিফাকার্লোস কর্দেইরো২০২৬ ফিফা বিশ্বকাপডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে