Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চমক রেখে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ২০:৩৩
চমক রেখে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

সংগৃহীত ছবি

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টের অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডকে অধিনায়ক করে দল সাজিয়েছে তারা। নিউজিল্যান্ড স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ।

২০১০ সালের পর আবারও বিশ্বকাপের মূল পর্বে খেলবে নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নিউজিল্যান্ড স্কোয়াডে আছেন এমন দুই ফুটবলার, যারা ছিলেন ১৬ বছর আগের দলেও।

দেশটির ফুটবল ইতিহাসে উড ও স্মিথই হতে যাচ্ছেন প্রথম পুরুষ ফুটবলার, যারা দুটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন।

অকল্যান্ডে দল ঘোষণা করার সময় কোচ ড্যারেন বেজলি জানান, ‘গত ১৫ মাসে ৪০ জন এবং কয়েক বছরে ৫৫ জন ফুটবলারকে পরখ করার পর এই সেরা ২৬ জনকে বেছে নেওয়া ছিল এক কঠিন চ্যালেঞ্জ।‘

বেজলি আরও জানিয়েছেন, ‘বিশ্বকাপের মতো আসরে দলের নাম ঘোষণা করাটা অনেক বড় সম্মানের। গত কয়েক বছর ধরে আমরা প্রায় ৫৫ জন খেলোয়াড়ের ওপর নজর রেখেছিলাম। প্রতিপক্ষকে সামলাতে আমরা সেরা দলটাই বেছে নিয়েছি। এখন সময় মাঠে ইতিহাস গড়ার।’ 

অভিজ্ঞদের পাশাপাশি নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ। মাত্র দুই মাস আগে জাতীয় দলে অভিষেক হওয়া নিউক্যাসল মিডফিল্ডার লাচলান বেলিস সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। এ ছাড়া তৃতীয় গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন অকল্যান্ড এফসির মাইকেল উড।

ফিফা র‍্যাংকিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড এবার লড়বে গ্রুপ ‘জি’তে। গ্রুপ পর্বে কিউইদের লড়তে হবে র‍্যাংকিংয়ের ৯ নম্বরে থাকা বেলজিয়াম, ২০ নম্বর দল ইরান এবং ২৯ নম্বর দল মিসরের বিপক্ষে।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।
ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।

ফিফা বিশ্বকাপ ২০২৬নিউজিল্যান্ডস্কোয়াড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ