Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

তিন কিংবদন্তির ছোঁয়ায় কোচ ফ্যাব্রেগাসের নতুন অধ্যায়

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬
তিন কিংবদন্তির ছোঁয়ায় কোচ ফ্যাব্রেগাসের নতুন অধ্যায়

সংগৃহীত ছবি

নিখুঁত বল বানিয়ে দেওয়া, খেলার গতি নিয়ন্ত্রণ, দুর্দান্ত সব অ্যাসিস্ট; ফুটবলার হিসেবে সেস্ক ফ্যাব্রেগাস ছিলেন অন্যতম সেরা মিডফিল্ডার। বুট জোড়া তুলে রাখার পর এখন তিনি ডাগআউটে। ইতালিয়ান ক্লাব কোমোর হেড কোচ হিসেবে এরই মধ্যে দলকে নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগে, প্রথম ম্যাচেই পেয়েছেন ঐতিহাসিক জয়। আর্সেন ওয়েঙ্গার, পেপ গার্দিওলা এবং হোসে মরিনহো; তিন কোচের সান্নিধ্যেই ফ্যাব্রেগাসের এই উত্থান।

ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফ্যাব্রেগাস আলোচনা করেছেন তার কোচিং দর্শন এবং এই তিন কিংবদন্তির কাছ থেকে পাওয়া অমূল্য অভিজ্ঞতা নিয়ে।

ওয়েঙ্গার যখন পিতৃতুল্য

আর্সেনালে খেলার সময়ই ফ্যাব্রেগাসের ক্যারিয়ারের মূল ভিত্তিটা তৈরি হয়েছিল। মাত্র ১৬ বছর বয়সে তাকে ইংলিশ ফুটবলের কঠিন মঞ্চে সুযোগ করে দিয়েছিলেন আর্সেনালের কোচ ওয়েঙ্গার। ফ্যাব্রেগাস তাই পিতৃতুল্য ওয়েঙ্গারকে শুধু একজন কোচ নন, মানেন ফুটবল গুরু হিসেবেই।

ফ্যাব্রেগাস জানান, 'ওয়েঙ্গার তরুণ খেলোয়াড়দের ওপর সীমাহীন আস্থা রাখতেন। তিনি ফুটবলারদের ট্যাকটিক্সের বাঁধনে শক্তভাবে না বেঁধে মাঠে স্বাধীনভাবে চিন্তা করার এবং ভুল থেকে শেখার সুযোগ দিতেন। তার কাছ থেকে আমরা শিখেছি কীভাবে তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হয় এবং দৃষ্টিনন্দন আক্রমণাত্মক ফুটবল খেলাতে হয়।'


গার্দিওলার কৌশল

২০১১ সালে বার্সেলোনায় ফেরার পর ফ্যাব্রেগাস পান পেপ গার্দিওলাকে। পেপের অধীনে খেলার অভিজ্ঞতা ফ্যাব্রেগাসের গেম-রিডিং এবং কৌশলগত ধারণাকে পুরোপুরি বদলে দেয়।


ফ্যাব্রেগাস জানান, 'পেপ থেকে শিখেছি 'পজিশনাল প্লে' বা নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার কৌশল। খেলার সূক্ষ্ম বিশ্লেষণ, পজেশন ধরে রাখা এবং দ্রুততম সময়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলার যে আধুনিক ফুটবল ধারা।' 


মরিনহোর জয়ের মানসিকতা

মরিনহোর সঙ্গে ফ্যাব্রেগাসের সম্পর্ক নিয়ে শুরুতে নানা জল্পনা ছিল। কিন্তু ২০১৪ সালে চেলসিতে যোগ দেওয়ার পর ফ্যাব্রেগাস আবিষ্কার করেন এক ভিন্ন মরিনহোকে।

ফাব্রেগাস জানান, 'মরিনহোর মূল মন্ত্র ছিল—যেভাবেই হোক জয় ছিনিয়ে আনা। ম্যান-ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে মরিনহো অতুলনীয়। কীভাবে একঝাঁক খেলোয়াড়কে একটি জেদী মানসিকতায় রূপান্তর করতে হয় এবং খেলার কঠিনতম মুহূর্তে ফলাফল নিজেদের পক্ষে আনতে হয়, মরিনহোর কাছ থেকেই শিখেছি।'

তিন দর্শনের সংমিশ্রণে নতুন কোমো

ইতালিয়ান ফুটবল মানেই রক্ষণাত্মক কৌশল। কিন্তু ফ্যাব্রেগাস কোমোর বেঞ্চে বসে সেই ঐতিহ্যে আধুনিক ছোঁয়া এনেছেন। ওয়েঙ্গারের বিশ্বাস ও স্বাধীনতা, পেপের ট্যাকটিক্যাল নিখুঁত ভাবনা এবং মরিনহোর জয়ী মানসিকতা—এই তিনের সংমিশ্রণেই ফ্যাব্রেগাস সাজাচ্ছেন তার দলকে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা