Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৯ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
শুক্রবার, ২৯ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

বিশ্বকাপ

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১০:০০
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার ঘোষিত এই দলে যথারীতি অধিনায়ক হিসেবে থাকছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার হাত ধরে চার বছর আগে কাতারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২৬টি ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে মেসির দখলে। এই গ্রীষ্মে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে মাঠে নামলেই তিনি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর (৪১) পর ইতিহাসের দ্বিতীয় পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে খেলার অনন্য এক কীর্তি গড়বেন।

ঘোষিত স্কোয়াডে কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এবং অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো মার্টিনেজকে প্রধান গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে। রক্ষণভাগে ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ এবং টটেনহ্যামের ক্রিস্টিয়ান রোমেরোকে দলে টেনেছেন স্কালোনি।

মিডফিল্ডে লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং চেলসির এনজো ফার্নান্দেজসহ মোট ৫ জন ব্রিটিশ ক্লাব-ভিত্তিক ফুটবলার জায়গা পেয়েছেন আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াডে। এ ছাড়া আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ ও ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ থাকছেন আক্রমণভাগের মূল দায়িত্বে।

গত সোমবার ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে খেলার সময় মেসিকে মাঠ থেকে তুলে নেওয়ায় তার চোট নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে মায়ামি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, মেসির কোনো চোট নেই; বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে কেবল ‘পেশির ক্লান্তি’ (মাসল ফ্যাটিগ) থাকার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৭ জুন টেক্সাসে হন্ডুরাস এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুটি ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার জার্সিতে ২০০ ম্যাচ খেলার অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করবেন এলএমটেন।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলবে ‘গ্রুপ জে’-তে। আগামী ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে স্কালোনির শিষ্যরা। এরপর ডালাসে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আ্যস্টন ভিলা), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), জেরোনিমো রুলি (মার্সেই)।

রক্ষণভাগ: ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিওঁ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), লিওনার্দো বালের্দি (মার্সেই), ফাকুন্দো মেদিনা (মার্সেই)।

মধ্যমাঠ: অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি), লিয়েন্দ্রো পারেন্দেস (রিভার প্লেট), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), নিকোলাস গঞ্জালেস (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)।

আর্জেন্টিনালিওনেল মেসি২০২৬ ফুটবল বিশ্বকাপ
    শেয়ার করুন:
    সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

    সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

    ২৮ মে ২০২৬, ২৩:২৪

    স্ত্রী কাঁধে, সন্তান হাতে— উৎসবের রঙ মিশে গেল কান্নায়

    স্ত্রী কাঁধে, সন্তান হাতে— উৎসবের রঙ মিশে গেল কান্নায়

    ২৯ মে ২০২৬, ০২:১৬

    আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    ২৮ মে ২০২৬, ২৩:৫৫

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    ১২ সেকেন্ডের গোলে আনিকার বিশ্বরেকর্ড

    ১২ সেকেন্ডের গোলে আনিকার বিশ্বরেকর্ড

    ২৯ মে ২০২৬, ০০:৪৫

    বানিয়াচংয়ের রায়হান মিয়ার ‘গাছ মামা’ হয়ে ওঠার গল্প

    বানিয়াচংয়ের রায়হান মিয়ার ‘গাছ মামা’ হয়ে ওঠার গল্প

    ২৮ মে ২০২৬, ২২:৫০

    শন টেইটের চোখ ভারতে

    শন টেইটের চোখ ভারতে

    ২৮ মে ২০২৬, ২৩:৫৭

    ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

    ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

    ২৮ মে ২০২৬, ২৩:০৬

    যানজটে আটকে সিরাজগঞ্জে বিদ্যুৎ সচিবের সফরসূচি বিপর্যস্ত, বাতিল বগুড়ার সফর

    যানজটে আটকে সিরাজগঞ্জে বিদ্যুৎ সচিবের সফরসূচি বিপর্যস্ত, বাতিল বগুড়ার সফর

    ২৯ মে ২০২৬, ০৪:৩৫

    স্কুলে স্কুলে ডিজিটাল ল্যাব নেই কার্যকর শিক্ষা

    স্কুলে স্কুলে ডিজিটাল ল্যাব নেই কার্যকর শিক্ষা

    ২৯ মে ২০২৬, ১০:৪৭

    বোরহানউদ্দিনে ঈদের সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বোরহানউদ্দিনে ঈদের সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ২৮ মে ২০২৬, ২৩:১৬

    মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    ২৯ মে ২০২৬, ১০:০০

    গ্রিন কার্ড আবেদনে নমনীয়তার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

    গ্রিন কার্ড আবেদনে নমনীয়তার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের

    ২৯ মে ২০২৬, ০০:৪৭

    অবহেলায় অস্তিত্ব সংকটে সরাইলের ৪০০ বছরের ঐতিহাসিক ‘হাতিরপুল’

    অবহেলায় অস্তিত্ব সংকটে সরাইলের ৪০০ বছরের ঐতিহাসিক ‘হাতিরপুল’

    ২৮ মে ২০২৬, ২২:৩৪

    ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

    ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

    ২৯ মে ২০২৬, ০২:৩৯

    advertiseadvertise