Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৯ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
শুক্রবার, ২৯ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ২৩:০৬
ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য শত শত মুসল্লি কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছিলেন। ইমাম সাহেবও নামাজ শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাঁচ যুবকের আকস্মিক বাধা ও হট্টগোলের কারণে পণ্ড হয়ে গেল পুরো ঈদের জামাত। উৎসবের দিনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষুব্ধ মুসল্লিরা মাঠ ছেড়ে চলে যান এবং পরে নিজ নিজ পাড়ার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের পোশাই গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। এদিকে মাঠে ইমামতিকে কেন্দ্র করে হট্টগোলের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো পোশাই জাতীয় ঈদগাহ মাঠে প্রতিবারের মতো এবারও তিন পাড়ার মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ঈদের নামাজ পড়ার সিদ্ধান্ত নেন। ঈদকে সামনে রেখে ঈদগাহ কমিটিও পুনর্গঠন করা হয়। এর আগে একাধিক গ্রাম্য বৈঠকে বর্তমান ইমাম রমজান আলীকে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগের প্রস্তাব তোলেন গ্রামবাসী। অধিকাংশ মানুষের আপত্তির মুখে একপর্যায়ে ইমাম রমজান আলী নিজেই সম্মতি দিলে কমিটি মাওলানা তৌকির আহমেদকে নতুন ইমাম হিসেবে নিয়োগ দেয়।

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকালে নতুন ইমাম তৌকির আহমেদ ঈদগাহ মাঠে বয়ান ও খুতবা পাঠ শেষ করেন। এরপর নামাজ আদায়ের জন্য মুসল্লিরা যখন কাতারে দাঁড়ান, ঠিক তখনই বিপত্তি ঘটে। মোজাম্মেল, ফরহাদ, মাসুম, সাকিব ও জাহিদ নামের পাঁচ যুবক আচমকা উত্তেজিত হয়ে চিৎকার শুরু করেন। তারা প্রশ্ন তোলেন, 'এই ইমাম কেন? এই মাঠে আগের ইমাম রমজানই নামাজ পড়াবেন।' এ নিয়ে মুহূর্তের মধ্যে পুরো মাঠে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে উপস্থিত সাধারণ মুসল্লিরা মাঠ ছেড়ে চলে যান এবং পরে নিজ নিজ পাড়ার জামে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন।

ঘটনার বিবরণ দিয়ে পোশাই জাতীয় ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বললেন, 'কয়েকদিন ধরেই গ্রামবাসী আলোচনা করছিলেন যে, ঈদগাহের জায়গাটি পুরোপুরি ওয়াকফ না হলে সেখানে নামাজ হবে না। উদ্ভূত পরিস্থিতিতে আমরা কমিটির লোকজন গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে দ্রুত বৈঠকে বসি। তখন অধিকাংশ গ্রামবাসী পরিষ্কার জানিয়ে দেন, আগের ইমাম রমজান আলী ভুল পড়ানোর কারণে তাঁর পেছনে কেউ নামাজ পড়বেন না। একপর্যায়ে ইমাম রমজান নিজেও একটি বৈঠকে উপস্থিত হয়ে স্বাক্ষর করেন এবং নতুন ইমাম নিয়োগের সুপারিশ করেন।'

জাহাঙ্গীর আলম ক্ষোভ প্রকাশ করে আরও জানালেন, 'একজন ইমাম ভুল করার পরও কীভাবে কিছু লোকজন নিয়ে আমাদের ঈদের জামাতে বাধা দিতে পারেন? এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমার প্রশ্ন—ইমামতি কি জোর করে বা প্রভাব খাটিয়ে করার বিষয়? আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।'

এ বিষয়ে মন্তব্য জানার জন্য অভিযুক্ত ইমাম রমজান আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শেয়ার করুন:
    আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    আন্তর্জাতিক গণমাধ্যমে ফের আলোচনায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

    ২৮ মে ২০২৬, ২৩:৫৫

    সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

    সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

    ২৮ মে ২০২৬, ২৩:২৪

    বানিয়াচংয়ের রায়হান মিয়ার 'গাছ মামা' হয়ে ওঠার গল্প

    বানিয়াচংয়ের রায়হান মিয়ার 'গাছ মামা' হয়ে ওঠার গল্প

    ২৮ মে ২০২৬, ২২:৫০

    শন টেইটের চোখ ভারতে

    শন টেইটের চোখ ভারতে

    ২৮ মে ২০২৬, ২৩:৫৭

    বোরহানউদ্দিনে ঈদের সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বোরহানউদ্দিনে ঈদের সন্ধ্যায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ২৮ মে ২০২৬, ২৩:১৬

    ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

    ইমামতিতে বাধা দিয়ে নাঙ্গলকোটে ঈদের জামাত পণ্ড, এলাকায় ক্ষোভ

    ২৮ মে ২০২৬, ২৩:০৬

    গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ, তীর্থযাত্রীসহ আহত ২৬

    গোপালগঞ্জে পিকআপ ও প্রাইভেটকারের সংঘর্ষ, তীর্থযাত্রীসহ আহত ২৬

    ২৮ মে ২০২৬, ২২:৫৩

    ১০ বছর বয়সেই ভ্যানের হ্যান্ডেল ধরেছে ছোট্ট আরমান

    ১০ বছর বয়সেই ভ্যানের হ্যান্ডেল ধরেছে ছোট্ট আরমান

    ২৮ মে ২০২৬, ২২:৪৬

    অবহেলায় অস্তিত্ব সংকটে সরাইলের ৪০০ বছরের ঐতিহাসিক ‘হাতিরপুল’

    অবহেলায় অস্তিত্ব সংকটে সরাইলের ৪০০ বছরের ঐতিহাসিক ‘হাতিরপুল’

    ২৮ মে ২০২৬, ২২:৩৪

    পরিবার ব্যস্ত কোরবানিতে, পুকুরে ডুবে সন্তানের মৃত্যু

    পরিবার ব্যস্ত কোরবানিতে, পুকুরে ডুবে সন্তানের মৃত্যু

    ২৮ মে ২০২৬, ২২:৪০

    গরুর চামড়া ৪০০, ছাগলেরটা ফ্রি

    গরুর চামড়া ৪০০, ছাগলেরটা ফ্রি

    ২৮ মে ২০২৬, ১৮:২০

    মালদ্বীপকে হারাতেই ঘাম ঝড়লো বাংলাদেশের

    মালদ্বীপকে হারাতেই ঘাম ঝড়লো বাংলাদেশের

    ২৮ মে ২০২৬, ২২:১৭

    ঈদের দিনে গলায় মাংস আটকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু

    ঈদের দিনে গলায় মাংস আটকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু

    ২৮ মে ২০২৬, ২২:২৭

    কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে চিকিৎসা নিলেন ১০০ জন

    কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে চিকিৎসা নিলেন ১০০ জন

    ২৮ মে ২০২৬, ১৯:৪৮

    গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আহত ডাকপিয়ন

    গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে আহত ডাকপিয়ন

    ২৮ মে ২০২৬, ২২:২৯

    advertiseadvertise