Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বানিয়াচংয়ের রায়হান মিয়ার ‘গাছ মামা’ হয়ে ওঠার গল্প

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ২২:৫০
বানিয়াচংয়ের রায়হান মিয়ার ‘গাছ মামা’ হয়ে ওঠার গল্প

ছবি: আগামীর সময়

রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও ময়লা-আবর্জনা চোখে পড়লে আর স্থির থাকতে পারেন না তিনি। কোনো কিছুর তোয়াক্কা না করে নিজেই কোদাল আর ঝুড়ি নিয়ে নেমে পড়েন পরিচ্ছন্নতা অভিযানে। শুধু তা-ই নয়, যেখানে সুযোগ পান সেখানেই পরম মমতায় রোপণ করেন গাছের চারা, লালন-পালন করেন পাখি। নিজের খেয়ে বনের মোষ তাড়ানো স্বভাবের এই মানুষটির নাম রায়হান মিয়া। হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের দাসপাড়া গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে তিনি।

অবিবাহিত, মধ্যবয়সী এই মানুষটি নিজের কোনো স্বার্থ ছাড়া বছরের পর বছর ধরে প্রকৃতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অনন্য কর্মগুণের কারণে আজ শুধু বানিয়াচংয়েই নয়, পুরো হবিগঞ্জ জেলাজুড়েই তিনি কারও কাছে ‘গাছ মামা’, আবার কারও কাছে ‘পাখি মামা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, রায়হান মিয়া বানিয়াচং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, হবিগঞ্জ পৌরসভা কার্যালয় চত্বর এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের ফাঁকা জায়গায় বিনামূল্যে অসংখ্য গাছ রোপণ করেছেন। কেউ তাঁর কাছে এলে এক কাপ চা খাওয়ানোর পাশাপাশি একটি গাছ উপহার দেওয়া তাঁর চেনা স্বভাব। বিশেষ করে বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষায় তিনি নিজ উদ্যোগে বিনামূল্যে তালগাছ বিতরণ করেন এবং এর উপকারিতা বর্ণনা করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছেন। আর এভাবেই একসময় লোকমুখে তাঁর নাম হয়ে যায় ‘গাছ মামা’। মাঝেমধ্যে পাখি লালন-পালনের প্রতি গভীর ভালোবাসার কারণে অনেকে তাঁকে ‘পাখি মামা’ বলেও ডাকেন। প্রকৃতিপ্রেমী এই মানুষটি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নার্সারি করেছেন, যার ধারাবাহিকতায় বর্তমানে হবিগঞ্জ শহরের উত্তর প্রান্তে খোয়াই নদীর তীরে গাছপালার এক সবুজ সংসার গড়ে তুলেছেন।

বানিয়াচং উপজেলার ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক ছাদরীল আমিন সুফি জানান, ‘গাছ মামা’ রায়হান মিয়া তাঁদের স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে তালগাছসহ নানা জাতের প্রায় চারশত গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছেন। এমনকি লোকজনকে সচেতন করতে তিনি নিজ খরচে প্ল্যাকার্ড তৈরি করে প্রদর্শনী ও বক্তব্যও দিয়েছেন।

বাসদ নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ বললেন, 'রায়হান মিয়া দীর্ঘদিন আমাদের পাড়ায় বাস করেছেন। সেই সময় দেখেছি, লোকজন এলাকার ড্রেনে ময়লা ফেলে তা ভরাট করে ফেললে তিনি নিজেই কোদাল-ঝুড়ি নিয়ে ড্রেন পরিষ্কারে নেমে পড়তেন। রাস্তার যেখানেই ময়লা দেখতেন, নিজ দায়িত্বে পরিষ্কার করতেন। তিনি নার্সারি করে পাড়ার মানুষকে গাছ উপহার দিতেন, রাস্তার পাশে গাছ লাগাতেন। এসব দেখেই পাড়ার ছেলেমেয়েরা তাঁকে ‘গাছ মামা’ বলে ডাকতে শুরু করে। এই ডাক শুনলে তাঁর চোখেমুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠত।'

'একসময় পাড়া ছেড়ে রায়হান মিয়া অন্যত্র চলে গেলেও তাঁর এই জনকল্যাণকর কাজ থেমে থাকেনি।' যোগ করেন তিনি।

সিপিবি নেতা আজমান আহমেদ জানান, রায়হান মিয়া বর্তমানে খোয়াই নদীর পাড় এলাকায় থাকেন। নিভৃতচারী ও পরোপকারী এই সমাজকর্মী প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন, যার কারণে এত বড় মানবিক কাজ করার পরও এখন পর্যন্ত গণমাধ্যমের নজরে আসেননি।

কেন প্রচারের আড়ালে থেকে এমন কাজ করে যাচ্ছেন—জানতে চাইলে ‘গাছ মামা’ রায়হান মিয়া সহজ গলায় জানালেন, 'নিজে ভাইরাল হওয়ার জন্য আমি এসব করি না। তাই মিডিয়া বা কাউকে না জানিয়েই দীর্ঘদিন যাবত বৃক্ষরোপণ আর রাস্তাঘাট পরিষ্কারের কাজ করে যাচ্ছি। কোনো প্রতিদান পাওয়ার আশায় নয়, মানুষকে—বিশেষ করে শিক্ষার্থীদের এই ধরনের জনহিতকর কাজে উদ্বুদ্ধ করতেই আমার এই চেষ্টা।'

আলাপে জানা যায়, রায়হান মিয়া ২০১২ সাল থেকে দেশে এভাবে বৃক্ষরোপণ করছেন। এর আগে তিনি কাতার প্রবাসী ছিলেন।

রায়হান মিয়ার এই যাপিত জীবনের পেছনের গল্পটি জানালেন তাঁর আত্মীয় ও সাবেক জাসদ ছাত্রলীগ নেতা খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী মোসাদ্দেক। তার ভাষ্য, 'রায়হান মিয়া আমার মামা শ্বশুর। তিনি আমাদের অঞ্চলের সুনামধন্য শিক্ষিকা আছিয়া খাতুনের ভাই। জীবনে বিয়ে-শাদি করেননি। কাতারে থাকার সময় মোটা অঙ্কের বেতনের চাকরি করতেন এবং সেখানে অনেক বাঙালি প্রবাসীর উপকার করেছেন। দেশে আসার পর থেকেই তিনি গাছ আর মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন।'

মোসাদ্দেক আরও জানান, রায়হান মিয়ার নিজের বলতে কোনো পিছুটান নেই, তাই বোনেরা ও নিকটাত্মীয়রাই তাঁর হাতখরচের টাকা-পয়সা দিয়ে থাকেন। অনেক সময় তাঁর উপকারে খুশি হয়ে কেউ প্রতিদান হিসেবে টাকা দিতে চাইলে রায়হান মিয়া তা সলজ্জে প্রত্যাখ্যান করেন। বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য একবার জেলা প্রশাসন থেকে এই ‘গাছ মামা’কে পুরস্কৃত করার একটি উদ্যোগের কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে রাষ্ট্রীয় স্বীকৃতি না মিললেও, শত শত মানুষের ভালোবাসা আর প্রকৃতির মাঝেই প্রতিদিন পুরস্কৃত হন বানিয়াচংয়ের এই আসল ‘গাছ মামা’।

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    একযোগে উপসচিব হলেন ২৯০ কর্মকর্তা

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৩০

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    আইয়ুব বাচ্চুর জন্য এলিজি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৭

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    advertiseadvertise