Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

সাইপ্রাস-মেইল
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ২৩:২৪
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ, ৮ বিলিয়ন ইউরো পাচার তদন্তে নতুন মোড়

সংগৃহীত ছবি

বাংলাদেশের শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সাইপ্রাসের একটি সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বাংলাদেশে চলমান ব্যাংক জালিয়াতি ও অর্থপাচার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষের অনুরোধে দেওয়া হয়েছে এই আদেশ।

এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তাসংস্থা সাইপ্রাস-মেইল।

প্রতিবেদনটি বলছে, গত ১৯ মে এ আদেশ দিয়েছেন নিকোসিয়া জেলা আদালত। দেশটির মানি লন্ডারিংবিরোধী ইউনিট মোকাসের আবেদনের প্রেক্ষিতে আদালতের এই সিদ্ধান্ত। এর আগে পারস্পরিক আইনি সহায়তা চুক্তির আওতায় সাইপ্রাসের কাছে সহায়তা চেয়েছিল বাংলাদেশি কর্তৃপক্ষ।

জব্দ করা সম্পত্তিটি সাইপ্রাসের পারেক্লিসিয়া এলাকায় অবস্থিত দুইতলা একটি বাড়ি। তবে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ সাইফুল আলম।

প্রতিবেদনটি আরও বলছে, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন কোম্পানি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংঘটিত কথিত ব্যাংক জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সম্পত্তি জব্দের আদেশের একদিন পর বাংলাদেশে ইসলামী ব্যাংকের প্রায় ৬ মিলিয়ন ইউরো সমমূল্যের ঋণ কেলেঙ্কারির মামলায় সাইফুল আলমসহ তার পরিবারের সদস্য ও সহযোগী মোট ১১ জনকে পাঁচ মাসের কারাদণ্ড দেন দেশটির আদালত। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের জন্য ১৩৪টি বাস কেনার নামে এই ঋণ নেওয়া হলেও আসলে কেনা হয়নি সেই বাসগুলো।

বাংলাদেশি কর্তৃপক্ষের পাঠানো অনুরোধপত্রে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম-সংশ্লিষ্ট কোম্পানিগুলো নিয়েছে বড় অঙ্কের ঋণ। পরে এসব ঋণের বেশিরভাগই পরিণত হয় খেলাপিতে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওই অর্থ বিভিন্ন কোম্পানি ও আর্থিক কাঠামোর মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দাবি, দেশ থেকে পাচার হয়েছে ৮ বিলিয়ন ইউরোর বেশি অর্থ। বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা, তদন্ত-সংশ্লিষ্ট সম্পদের কিছু অংশ রয়েছে সাইপ্রাস, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে। এ তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে এস আলমের মালিকানাধীন সাইপ্রাসে নিবন্ধিত কোম্পানি অ্যাক্লেয়ার ইন্টারন্যাশনালকেও।

২০১৬ সালে অ্যাক্লেয়ার ইনভেস্টমেন্ট লিমিটেড কেনার মাধ্যমে কোম্পানিটির মালিকানা পেয়েছেন তিনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তদন্তাধীন অর্থ স্থানান্তরে কোম্পানিটি ব্যবহৃত হয়েছিল কি না।

আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সিভিত্তিক একাধিক কোম্পানি ও ট্রাস্টের নেটওয়ার্কের কথাও। এসব প্রতিষ্ঠানের মালিকানা কাঠামো ও আর্থিক কার্যক্রম পর্যালোচনা করছেন তদন্তকারীরা।

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের মাধ্যমে দেওয়া বক্তব্যে সাইফুল আলমের দাবি, বৈধ বিদেশি উৎস থেকে এসেছে তার বিনিয়োগ এবং তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো অযৌক্তিক। তিনি আরও অভিযোগ করেছেন, তার সম্পদের ওপর জারি করা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির লঙ্ঘন। এ বিষয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটসে মামলাও করেছেন তিনি।

২০১৬ সালে সাইপ্রাসের ‘গোল্ডেন পাসপোর্ট’ কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকত্ব পান এস আলম। পরে ব্যাপক সমালোচনার মুখে বাতিল করা হয় সেই কর্মসূচি। তবে কর্মসূচি নিয়ে গঠিত নিকোলাটোস কমিটির তদন্ত প্রতিবেদনে তার নাম ওঠেনি। 

এস আলমসম্পত্তি জব্দজালিয়াতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    advertiseadvertise