Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

‘গৃহযুদ্ধ’ থামালেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৩৪
‘গৃহযুদ্ধ’ থামালেন ইনফান্তিনো

মরক্কোর রাবাতে হওয়া বৈঠকের পর ফিফার জেনারেল সেক্রেটারি ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বকাপ বিক্রির বিতর্কিত সিদ্ধান্তে রাজপথ থেকে চোরাগলিতে চলে গিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। অনাস্থা ভোটে শঙ্কা জেগেছিল চেয়ার হারানোরও। তবে আপাতত ক্ষমা চেয়ে গৃহযুদ্ধ থামালেন তিনি। তীব্র সমালোচনার মুখে বুধবার মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে ব্যবস্থাপনা বোর্ডের সদস্যদের জরুরি বৈঠক ডেকেছিলেন ইনফান্তিনো। সেখানেই চান ক্ষমা, তাতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন পেয়ে ফিফা সভাপতি পদে টিকে গেছেন তিনি।

বৈঠক শেষে চার ঘণ্টা পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি ইনফান্তিনোর প্রতি সমর্থনের বার্তা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবটির বেশিরভাগ সমালোচনা এসেছিল ফিফার ভেতর থেকেই। সমালোচকদের অন্যতম ফিফা মহাসচিব মাতিনাস গ্রাফস্ট্রোম, যিনি বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মাতিয়াস গ্রাফস্ট্রোম ও উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা বিবৃতিতে বলেছেন, ‘ফিফার ২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র অফিসিয়াল হিসেবে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হচ্ছে।’

ইনফান্তিনো ও গ্রাফস্ট্রোম যৌথভাবে ফিফার সহসভাপতি, কাউন্সিল ও ২১১টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি স্বাক্ষর করা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে নিজেদের ভুলের জন্য তারা ‘আন্তরিক ক্ষমা প্রার্থনা’ করেছেন আর অঙ্গীকার করেছেন ‘ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটার’।

দ্য টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোয় আয়োজন করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইনফান্তিনো দেশটির সমর্থন পেতে চেয়েছিলেন। ফিফা এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলেছে।

বৈঠক শেষে গ্রাফস্ট্রোমের সঙ্গে রাবাতে মেয়েদের আফ্রিকা কাপ অব নেশনসের একটি ম্যাচ একসঙ্গে উপভোগ করেছেন ইনফান্তিনো। গতকাল কলম্বিয়ার ক্যালি শহরে দেশটির নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়ার অভিষেক অনুষ্ঠানেও যোগ দিতে উড়ে গেছেন ইনফান্তিনো।

আপাতত পার পেলেও সমালোচনা থামছে না ইনফান্তিনোর। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ‘ইনফান্তিনো একতরফাভাবে সিদ্ধান্ত নেন। এত স্বচ্ছতা থাকে না। আমি ইনফান্তিনোর ওপর ভরসা হারিয়ে ফেলেছি। আমি নিশ্চিত, আরও অনেকেই আস্থা হারিয়েছেন।’

উয়েফা এর আগে প্রকাশ্যেই জানিয়েছিল ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা। ফিফার বিবৃতির পর তারা অবশ্য আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ইনফান্তিনোর বিকল্প হিসেবে মার্চের নির্বাচনে নতুন প্রার্থীর খোঁজে রয়েছে সবচেয়ে প্রভাবশালী সংস্থাটি।

ফিফার বিবৃতি

মরক্কোর রাবাতে হওয়া বৈঠকের পর ফিফার জেনারেল সেক্রেটারি ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনিই একমাত্র কর্মকর্তা, যিনি ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের ভোটে সরাসরি নির্বাচিত। বৈঠকের ফলাফল ফিফার সুশাসনকে আরও শক্তিশালী করবে, সংস্থার প্রতি সবার আস্থা ফেরাতে সাহায্য করবে এবং বিশ্ব জুড়ে ফুটবলের উন্নয়নের লক্ষ্য বজায় রেখে সামনের বড় বড় আয়োজন ও চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ ও স্বচ্ছভাবে প্রস্তুত হতে সক্ষম করবে। ভুলগুলো স্বীকার করে নেওয়া হয়েছে। বৈঠকে সবাই একমত হয়েছেন যে, ফিফা কাউন্সিল এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার অনুভূতি দেওয়াটা কোনোভাবেই উদ্দেশ্য ছিল না এবং পুরো প্রক্রিয়াটি অন্যভাবে পরিচালনা করা উচিত ছিল। এ ছাড়া প্রস্তাবটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পর যে ভুলগুলো হয়েছে, সেটিও স্বীকার করা হয়েছে। এই ত্রুটিগুলোর জন্য ক্ষমা চেয়ে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোর কাছে আলাদা একটি চিঠি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে যেন এমনটি আর না ঘটেম তারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখন এ নিয়ে একটি পর্যালোচনা করা হবে এবং ফিফা কাউন্সিলের পরবর্তী নির্ধারিত সভায় একটি প্রতিবেদন পেশ করা হবে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রস্তাবটি এখন পুরোপুরি বাতিল করা হয়েছে। প্রকল্পটি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এ বিষয়ে একমত হওয়া গেছে যে, ফিফা এখন থেকে তার সততা, সুশাসন এবং যথাযথ প্রক্রিয়ার ওপর কোনো ধরনের আক্রমণ আর সহ্য করবে না। পাশাপাশি নিজেদের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। শেখার মতো বিষয় সবসময়ই থাকে। এই অভিজ্ঞতার আলোকে ফিফা তার প্রক্রিয়াগুলোর আরও উন্নতি অব্যাহত রাখবে। তবে এটি জোর দিয়ে বলা গুরুত্বপূর্ণ যে, যদিও ভুল হয়েছে, তবুও যা কিছু করা হয়েছিল তার সবটাই ফিফার নিয়ন্ত্রক কাঠামোর নিয়ম মেনেই করা হয়েছিল।

 

বিশ্বকাপইনফান্তিনোফিফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে