Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

এশিয়ার প্রথম দেশ হিসেবে দল ঘোষণা জাপানের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৭:২২
এশিয়ার প্রথম দেশ হিসেবে দল ঘোষণা জাপানের

সংগৃহীত ছবি

দলের সবচেয়ে বড় দুই তারকাকে বিশ্বকাপে পাওয়া যাবে না, এটা মোটামুটি নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত দুই তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল জাপান। এশিয়ার প্রথম দেশ হিসেবে আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন জাপানের কোচ হাজিমে মোরিইয়াসু।

জাপানের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হয়ে এসেছে কাওরু মিতোমার অনুপস্থিতি। ব্রাইটনের এই উইঙ্গার চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। মিতোমার দুর্দান্ত গতি ও ড্রিবলিং জাপানের আক্রমণভাগের প্রধান শক্তি ছিল।

চোটের কারণে আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোও। লিগামেন্ট ইনজুরিতে অনেকদিন ধরেই মাঠের বাইরে আছেন তিনি। এই দুই তারকার অভাব মেটানো মোরিয়াসুর জন্য বড় চ্যালেঞ্জ হবে।

জাপানের নেতৃত্ব দেবেন লিভারপুল তারকা ওয়াতারু এন্দো। গত এপ্রিলে গোড়ালির চোটে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল এই ডিফেন্ডারের। বিশ্বকাপের আগে তার ফিট হয়ে ওঠায় স্বস্তি ফিরেছে জাপান শিবিরে।

অভিজ্ঞ ইয়তো নাগাতোমো আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। ১৪৪ ম্যাচ খেলা এই ডিফেন্ডার জাপানের হয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

আগের বিশ্বকাপগুলোর মতো এবারও জাপানিজ স্কোয়াডে ইউরোপের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের প্রাধান্য দেখা গেছে।

এশিয়ান বাছাইপর্ব থেকে ১০ ম্যাচে ৭ জয় ২ ড্র ও ১ হারে সর্বোচ্চ ২৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় ব্লু সামুরাইরা। 

বিশ্বকাপে  ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিশিয়া এবং সুইডেনের বিপক্ষে লড়বে জাপান। ১৫ জুন বাংলাদেশ সময় রাত ২টায় ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জাপানিজদের।

জাপানের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : জিয়ন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।
ডিফেন্ডার : ইউতা নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা।
মিডফিল্ডার : জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্দো (অধিনায়ক), জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি।
ফরোয়ার্ড : কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো।

ফিফা বিশ্বকাপ ২০২৬জাপানস্কোয়াড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ