Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নাগাতোমোর পঞ্চম

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:২৪
নাগাতোমোর পঞ্চম

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া জায়ান্ট জাপানের বিশ্বকাপ শুরু হবে রবিবার রাতে। এ ম্যাচের মধ্য দিয়ে দলটির ৩৯ বছর বয়সী ফুলব্যাক নাগাতোমো ইউতোর নাম উঠবে ইতিহাসের পাতায়। এশীয় অঞ্চলে প্রথম ফুটবলার হিসেবে টানা পঞ্চম বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন নাগাতোমো। সাবেক ইন্টার মিলান ডিফেন্ডারের জন্য এ এক অন্যরকম অনুভূতি। রেকর্ডটি তিনি রঙিন করতে চান দেশকে দারুণ কিছু উপহার দিতে।

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা এশিয়ানের রেকর্ডটা এতদিন নাগাতোমো ভাগ করে নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বর্তমান কোচ ও সাবেক ডিফেন্ডার হং মিউং-বোর সঙ্গে। নাগাতোমোর শুরুটা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে।

জাপান দলে নাগাতোমোর ভূমিকা স্রেফ একজন ফুটবলার নয়, দলের বড় অনুপ্রেরণাও। ইতালি, তুরস্ক, ফ্রান্সের মতো বড় দেশগুলোর বাঘা বাঘা সব ক্লাবে খেলার অভিজ্ঞতাসম্পন্ন নাগাতোমো নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করেন, ‘এটি আমার পঞ্চম বিশ্বকাপ। কিন্তু আমার মনে হয় এর আগে আমি কখনো এত নার্ভাস হইনি। দলে সুযোগ পেয়ে আমি সবার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমি সত্যিই আমার পরিবার, এফসি টোকিও, কোচিং স্টাফ, সতীর্থ এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করছি। তাদের ছাড়া আমি এতদূর আসতে পারতাম না।’

দল ঘোষণার পরপরই নিজের নাম শুনতে পেয়ে আবেগে কেঁদে ফেলেছিলেন এ ফুলব্যাক। তার ক্লাব এফসি টোকিও একটি ভিডিও পোস্ট করেছিল তাদের সোশ্যাল হ্যান্ডলে। সেখানে দেখা যায়, একা একা দল ঘোষণা দেখার পর নাগাতোমো কেঁদে ফেলছেন। এই খবরটি যেমন একদিকে মানুষের সহানুভূতি ও সাধুবাদ কুড়িয়েছে, তেমনি আবার সামুরাই ব্লু সমর্থকের একাংশ সমালোচনামুখরও হয়েছেন। অনেকেই মনে করেন, বয়সের কারণে মাঠে অবদান রাখার মতো ক্ষমতা তার নেই।

চার সন্তানের জনক নাগাতোমোর বয়স আগামী সেপ্টেম্বরে ৪০ বছর পূর্ণ হবে। তবে অস্বীকার করার সুযোগ নেই, এখনো তিনি বেশ শক্ত-সমর্থ এবং জাপানের অন্যতম সেরা ফিট ফুটবলারদের একজন। ফিটনেস ধরে রাখতে কঠোরভাবে নিয়ম মেনে চলেন তিনি।

ক্যারিয়ারের সোনালি সময়ে মাঠ কাঁপানো পারফরম্যান্সে নাগাতোমোকে ইন্টার মিলানের মূল দলে জায়গা করে দিয়েছিল এবং তিনি হাভিয়ের জানেত্তির সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। সে সময় রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাকে দলে নেওয়ার আগ্রহ দেখালেও ইন্তারের প্রতি ভালোবাসার কারণে তিনি সব প্রস্তাব ফিরিয়ে দেন।

নেদারল্যান্ডসবিশ্বকাপনাগাতোমো
    শেয়ার করুন:
    Advertisement
    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    ১৪ জুন ২০২৬, ০৭:০৪

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    ১৪ জুন ২০২৬, ০৬:০৮

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    ১৪ জুন ২০২৬, ০৪:৫৪

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১

    চর পেরিয়ে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্যের মৃত্যু

    চর পেরিয়ে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্যের মৃত্যু

    ১৪ জুন ২০২৬, ০৪:১৪