Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

রোনালদোর মা

পর্তুগিজরা আমার ছেলেকে প্রাপ্য সম্মান দেয়নি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮
পর্তুগিজরা আমার ছেলেকে প্রাপ্য সম্মান দেয়নি

পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র দ্বন্দ্বের জেরে ক্রিস্তিয়ানো রোনালদোর হঠাৎ ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তার মা দোলোরেস আবেইরো। ‘টিভি সেভেন ডিয়াস’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের কষ্ট ও হতাশার কথা খোলামেলাভাবে বলেছেন তিনি। একই সঙ্গে পর্তুগিজ জনগণের একাংশের বিরুদ্ধে ‘কৃতঘ্নতা’ ও পর্যাপ্ত সম্মান না দেওয়ার অভিযোগ তুলেছেন দোলোরেস।

ক্যাম্প ছেড়ে রোনালদো চলে যাওয়ার আগের মুহূর্তগুলোর স্মৃতিচারণা করে দোলোরেস বললেন, ঘটনার পর তিনি চোখের জল ধরে রাখতে পারেননি। তার ভাষায়, “সে আমাকে ফোন করে বলেছিল- ‘মা, চিন্তা করো না, সবাই একসঙ্গে হলে আমি সত্যটা প্রকাশ করে দেব।’ তখন আমি তাকে বলেছিলাম, ‘ঠিক আছে বাবা, সবকিছু ঠিকঠাক করে নাও।’ আমি তাকে শান্ত থাকতে বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার মন যা চেয়েছে সে সেটিই করেছে। আমি তাকে পূর্ণ সমর্থন দিয়েছি, যদিও শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি।’

আরও পড়ুন

জোড়া গোল করে দলকে বাঁচালেন নেইমার

০৯ অক্টোবর ২০২৬

ছেলের প্রতি পর্তুগালবাসীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দোলোরেস বললেন, ক্রিস্তিয়ানো বরাবরই দেশের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে সে কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছে না। তিনি বললেন, ‘সব ঠিক আছে, সে পর্তুগালের জন্য অনেক কিছু দিয়েছে এবং সে কারণেই সে সবসময় দেশটির হৃদয়ে থাকবে। সে সবসময় পর্তুগালের হিরো। কিন্তু ওরা তাকে প্রাপ্য সম্মান দিচ্ছে না। ক্রিস্তিয়ানোকে কেউ মূল্যায়ন করে না। আমাদের পর্তুগিজ সমাজটাই আসলে এমন।’

ছেলের এই আকস্মিক ও বিতর্কিত প্রস্থানকে রূপক অর্থে ‘পেছন দরজা দিয়ে প্রস্থান’ হিসেবে আখ্যায়িত করেছেন দোলোরেস। তবে তিনি আশাবাদী যে সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। আক্ষেপ করে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর মা বললেন, ‘আমার খুব খারাপ লাগছে, আর সেটিই স্বাভাবিক। এটি সত্যিই একটা বড় ধাক্কা ছিল। আমার ছেলে চাইলে সামনে দিয়ে রাজকীয়ভাবে বিদায় নিতে পারত, কিন্তু সে ছোট্ট একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, ঈশ্বর সব ঠিক করে দেবেন।’ 

ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালরোনালদোর মা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি