Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

হামজাকে নিয়ে ভাবছে না পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
শেয়ার করুন:
হামজাকে নিয়ে ভাবছে না পাকিস্তান!

ছবি: আগামীর সময়

হামজা চৌধুরী যে বাংলাদেশ দলের প্রাণভোমরা, সে অনেক আগেই প্রমাণিত। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়কের আর্মব্যান্ড পরে দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়, করেছেন গোলও। সেমিতে তার দিকেই তাকিয়ে থাকবে পুরো দেশ। তবে যে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ, সেই দলের গোলরক্ষক ইউসুফ বাট বলছেন, তাদের ভাবনায় হামজা নেই!

আজ এবিজি স্পোর্টস সিটিতে সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইউসুফ। হামজাকে নিয়ে আলোচনাতেও আগ্রহী নন তিনি। বরং মাঠে নিজের ভালো বন্ধু জামাল ভূঁইয়ার মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন তিনি, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’

নিজেদের দলে তারকা খেলোয়াড়দের কথাই মনে করিয়ে দিলেন ইউসুফ, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’

ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে ফুটবল কোনো একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৭ ম্যাচে বাংলাদেশের জয় ৭টি, পাকিস্তানের ৫টি। বাকি ৫ ম্যাচ হয়েছে ড্র।

গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি যে পাকিস্তানের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে, সেটিও মানছেন ইউসুফ। তবে সেমিফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় স্বস্তি পাচ্ছেন, ‘স্বাগতিক দল যখন নিজেদের মাঠে খেলে, তখন দর্শকদের কারণে অনেক চাপ তৈরি হয়। ভিএআর থাকায় আমি খুশি। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে।’

পাকিস্তানের হয়ে সাফের শিরোপা জেতার স্বপ্নও দেখছেন এই গোলরক্ষক। আপাতত তার সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে, ‘আমি আবার ভারতের বিপক্ষে খেলতে চাই। ভারতের বিপক্ষে আগের ম্যাচটি আমাদের জন্য খুব খারাপ ছিল। তবে প্রতিবার একটি করে ম্যাচ, এখন আমাদের সামনে বাংলাদেশ।’

পাকিস্তানও সাফের শিরোপা জিততে চায়। ইউসুফের কথায় তা স্পষ্ট হলো, ‘সাফ আমাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটি জেতা আমাদের বড় লক্ষ্য। আশা করি, এবার আমরা ইতিহাস গড়তে পারব এবং শেষ পর্যন্ত যেতে পারব।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে