Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

নতুন স্পেন গড়ার কারিগর লা ফুয়েন্তে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:১৪
নতুন স্পেন গড়ার কারিগর লা ফুয়েন্তে

২০১০ বিশ্বকাপ জয়ের পর যেন স্পেন ফুটবল তার গৌরব হারাতে বসেছিল। ২০১৪ সালে গ্রুপ পর্ব, তার পরের দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়তে হয় লা রোহাদের। এমন দুঃসময়ে লুইস এনরিকে দায়িত্ব ছাড়ার পর আশার আলো হয়ে আসেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

লা ফুয়েন্তে স্পেনের ফুটবলের গভীর শিকড়ের সঙ্গে পরিচিত। তিনি স্পেনের সব বয়সভিত্তিক দলকে প্রশিক্ষণ দিয়েছেন। এ ছাড়া তিনি দীর্ঘ সময় স্প্যানিশ লিগেও খেলেছেন। স্পেন ফুটবলের ভেতর-বাইরের সবই তিনি অবগত।

লা ফুয়েন্তের স্পেনের কোচ হওয়ার পেছনে একটি পত্রিকার বিজ্ঞাপনেরও অবদান আছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তখন যুব দলের জন্য কোচ খুঁজছিল। ঠিক সে সময় আলাভেস তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে সাবেক স্পেন কোচ ইনাকি সায়েজের সঙ্গে তার কথা হয়। অ্যাথলেতিক ক্লাবে থাকার সময় থেকেই তাদের পরিচয় ছিল। সেই সূত্রে তিনি অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে পরীক্ষামূলক সুযোগ পান।

তিনি শুধু বল দখলে রাখার ধীরগতির ফুটবল থেকে বেরিয়ে এসে সরাসরি আক্রমণ, দুই পাশের গতি এবং দ্রুতগতির ফুটবল এনে স্প্যানিশদের আবারও চ্যাম্পিয়নের আসনে ফিরিয়েছেন

সে পরীক্ষাতেই নিজেকে প্রমাণ করেন দে লা ফুয়েন্তে। ২০১৫ সালে স্পেনকে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন করেন তিনি। এরপর ২০১৯ সালে অনূর্ধ্ব-২১ দলকে শিরোপা এনে দেন। টোকিও অলিম্পিকেও স্পেনকে জেতান রৌপ্যপদক।

বয়সভিত্তিক দলে এই সাফল্যের কারণেই জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য। ২০২২ বিশ্বকাপ থেকে স্পেনের বিদায়ের চার দিন পরই তাকে নিয়োগ দেওয়া হয়।

জাতীয় দলেও নিজেকে প্রমাণ করতে ভুল করেননি লা ফুয়েন্তে। তার অধীনেই স্পেন জেতে ২০২৩ সালের উয়েফা নেশনস লিগ এবং ২০২৪ ইউরো। তিনি শুধু বল দখলে রাখার ধীরগতির ফুটবল থেকে বেরিয়ে এসে সরাসরি আক্রমণ, দুই পাশের গতি এবং দ্রুতগতির ফুটবল এনে স্প্যানিশদের আবারও চ্যাম্পিয়নের আসনে ফিরিয়েছেন।

তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কারণে লা ফুয়েন্তে সবসময় তরুণ ও পরিচিত খেলোয়াড়দের নিয়েই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তার অধীনে স্পেনের অনূর্ধ্ব-২১ দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল, যেখানে মিকেল মেরিনো, দানি ওলমো, মিকেল ওইয়ারসাবাল, ফাবিয়ান রুইজ ও উনাই সিমনের মতো ফুটবলাররা খেলেছিলেন। পরে একই কোচের অধীনেই তারা জাতীয় দলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এখন লা ফুয়েন্তের লক্ষ্য ২০২৬ ফিফা বিশ্বকাপ। ইয়ামাল-পেদ্রিদের নিয়ে গড়া নতুন স্পেনকে নিয়ে বিশ্বকাপে হারানো গৌরব পুনরুদ্ধার করতে প্রস্তুত এই ৬৫ বছর বয়সী।

স্পেনলা ফুয়েন্তে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে