Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে ইস্তাম্বুলে সিংহ আতঙ্ক

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৬
শেয়ার করুন:
চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে ইস্তাম্বুলে সিংহ আতঙ্ক

সংগৃহীত ছবি

চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচের আগে অদ্ভুত এক ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ইস্তাম্বুলে। স্টেডিয়াম থেকে প্রায় ১০ মাইল দূরের একটি জঙ্গলে খাঁচা থেকে পালানো সিংহের মতো দেখতে একটি প্রাণী ঘুরে বেড়াতে দেখা গেছে। এরপর সেটিকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে তুরস্কের কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় সময় রাত ৯টার দিকে জেকেরিয়াকয় এলাকার একটি পুলিশ স্টেশনের কাছের সিসিটিভি ক্যামেরায় প্রাণীটির উপস্থিতি ধরা পড়ে। সোমবার প্রায় ৭০ জন পুলিশ সদস্য, উদ্ধারকর্মী ও বন্যপ্রাণী বিশেষজ্ঞকে নিয়ে তল্লাশি শুরু হয়। অভিযানে ব্যবহার করা হচ্ছে সাতটি ড্রোনও। নিরাপত্তার স্বার্থে আশপাশের আবাসিক এলাকাতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিংহটি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখছে তুরস্কের কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে ব্যক্তিগত মালিকানায় রাখা কোনো প্রাণী হতে পারে এটি।

ইস্তাম্বুলের গভর্নর কার্যালয় জানিয়েছে, প্রাণীটির অবস্থান শনাক্ত করা হয়েছে এবং জীবিত অবস্থায় ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে এই ঘটনার কারণে মঙ্গলবারের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ আয়োজন নিয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি।

ঘটনাটি নিয়ে মজার মন্তব্য করেছেন গালাতাসারাইয়ের ডিফেন্ডার আবদুলকেরিম বারদাকচি। দুই ক্লাবেরই প্রতীকে সিংহ থাকায় বিষয়টি নিয়ে কৌতুকের সুযোগ তৈরি হয়েছে। গালাতাসারাইয়ের ডাকনাম 'লায়ন্স'। অন্যদিকে অ্যাস্টন ভিলার ক্লাব লোগোতেও রয়েছে সিংহের ছবি।

বারদাকচি বলেন, 'পুরো দেশ এখন বিষয়টি নিয়ে কথা বলছে। আমি শুধু বলতে চাই আমার বাড়িতে একটাই সিংহ আছে, আর সে হলো আমার ছেলে।'

এদিকে অ্যাস্টন ভিলার অনুশীলন নিয়েও কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে ক্লাবটি নিজেদের অনুশীলন ভেন্যু বডিমুর হিথে রেখেছে সিংহ আতঙ্কের কারণে নয়, বরং গালাতাসারাইয়ের মাঠের অবস্থা নিয়ে উদ্বেগের কারণে।

মাঠের অবস্থা উন্নত করতে সম্প্রতি কাজ করেছে গালাতাসারাই। এমনকি সাম্প্রতিক ঘরোয়া ম্যাচও অন্য স্টেডিয়ামে আয়োজন করতে হয়েছে তাদের। তবে ইউরোপীয় ফুটবল কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে খেলোয়াড়দের চোটের ঝুঁকি নিয়ে আপত্তি জানাননি।

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি বলেন, মাঠে চোটের ঝুঁকি থাকলে ম্যাচ আয়োজন করা হতো না। মাঠের অবস্থা যেমনই হোক, দুই দলকেই একই পরিস্থিতিতে খেলতে হবে।

চ্যাম্পিয়নস লিগের প্রথম চার ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ভিলার লক্ষ্য শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়া।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগস্টেডিয়ামে সিংহগালাতাসারাইঅ্যাস্টন ভিলাসিংহ আতঙ্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০