Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

মরুর বুকে লিওনেল মেসির অমরত্ব লাভের ইতিবৃত্ত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৭
মরুর বুকে লিওনেল মেসির অমরত্ব লাভের ইতিবৃত্ত

বহু প্রতীক্ষার পর বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি।

২০২২ সালের ১৮ ডিসেম্বর। দিনটির কথা কি এত সহজে ভোলা যায়? মরুভূমির বুকে আলো ঝলমল লুসাইল স্টেডিয়াম সেদিন পরিণত হয়েছিল ‘মিনি আর্জেন্টিনা’য়। দীর্ঘ অপেক্ষার পালা শেষে লিওনেল মেসি তার আজীবনের লালিত স্বপ্নটি ছুঁয়েছিলেন। বছরের পর বছর হারের বেদনা আর তীব্র সমালোচনা সহ্য করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছিলেন আর্জেন্টাইন ফুটবলের এই মহানায়ক। কেমন ছিল তার এই জয়যাত্রা? আরেকটি বিশ্বকাপের প্রাক্কালে সেই স্মৃতিচারণা করেছে ‘গোল ডটকম’।

কাতার বিশ্বকাপের সময় দোহার সৌদ ওয়াকিফ এলাকাটিতে দিন-রাত কেবল একটিই গান ধ্বনিত হতো— ‘মুচাচোস’। ডিয়েগো ম্যারাডোনা আর মেসিকে নিয়ে লেখা এই গানটি টুর্নামেন্টজুড়ে সমর্থকদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। গানের প্রতিটি চরণে ছিল ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর আকুতি এবং প্রয়াত ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা, ‘বন্ধুরা, আমরা আবার রোমাঞ্চিত। আমরা তৃতীয় শিরোপাটি জিততে চাই, আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই! স্বর্গে থাকা দিয়াগোকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার মা-বাবার সঙ্গে লিওকে উৎসাহ দিচ্ছেন।’

ফুটবলের মহাযুদ্ধে আর্জেন্টিনার শুরুটা মোটেও সুখকর ছিল না। প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারে চলে যায় লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে হতাশ স্কালোনি দলকে চাঙ্গা করতে বলেছিলেন, ‘ঘুরে দাঁড়ানো এবং সামনে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আজকের দিনটি অত্যন্ত বিষাদময়, কিন্তু আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। ম্যাচের আগে সবাই আমাদের ফেভারিট বলছিল, কিন্তু বিশ্বকাপে এমন ঘটনা ঘটতেই পারে।’

৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর এমন পরাজয়ে ফুটবলারদের পাশাপাশি সমর্থকেরাও হতাশ হয়ে পড়েন। অধিনায়ক মেসিও বুঝতে পেরেছিলেন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার দলের। কিন্তু অধিনায়কের তো আর হতাশ হলে চলে না। তিনি নতুন উদ্যমে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এক বক্তব্যে সতীর্থদের উদ্দেশে বলেন, ‘এখন আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা এমন কিছুর (হারের) প্রত্যাশা করিনি, কিন্তু এখন সবকিছু আমাদের ওপরই নির্ভর করছে।’

মেসির সেই আহ্বানে দারুণভাবে কাজে দিয়েছিল। পরের ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলের ভেতর নতুন করে আশার আলো জাগিয়ে তুলেছিলেন মেসি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন ৬৪ মিনিটে এক অসাধারণ গোল করে দলকে লড়াইয়ে ফেরান মেসি। ম্যাচ শেষে স্বস্তি প্রকাশ করে তিনি বলেছিলেন, ‘আমাদের কাঁধ থেকে এক বিশাল বোঝা নেমে গেছে। এখন আমরা মানসিকভাবে শান্ত এবং সবকিছু আবারও আমাদের নিজেদের নিয়ন্ত্রণে এসেছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল তো ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় লড়াই হিসেবে লেখা থাকবে। ১২০ মিনিটের লড়াই, ডাগ-আউটে হাতাহাতি আর পেনাল্টি শ্যুটআউটের সেই উত্তেজনা ছাপিয়ে আলোচনায় চলে আসে মেসির মেজাজ হারানোর মতো বিরল ঘটনা। ম্যাচ শেষে ডাচ কোচ লুই ফন গালের সমালোচনার জবাবে মেসি সরাসরি বলেছিলেন, ‘খেলার আগে ফন গাল আমাকে অসম্মান করেছেন। কিছু ডাচ খেলোয়াড় ম্যাচের সময় অনেক বেশি কথা বলেছে। আমি শুনেছিলাম ফন গাল বলছেন যে, পেনাল্টিতে তাদের সুবিধা বেশি। ম্যাচ পেনাল্টিতে গেলে নাকি তারাই জিতবে। আমার মনে হয় তার মুখ বন্ধ রাখা উচিত ছিল।’

শান্ত স্বভাবের মেসি সেদিন রীতিমতো মেজাজ হারিয়েছিলেন। ম্যাচ চলাকালীন ডাচ খেলোয়াড় ওউট ওয়েঘর্স্টের দিকে তাকিয়ে মেসির সেই বিখ্যাত উক্তি— ‘কুয়ে মিরাস, বোবো?’ (কী দেখছিস রে বোকা?) বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মেসির ভাগ্যেপরীক্ষার শেষ মঞ্চ প্রস্তুত হয়ে যায়। লুসাইলের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যা ঘটেছিল, সেটাকে অনেকে ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ বলে আখ্যা দেন। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক আর মেসির জোড়া গোলের লড়াই শেষে গোলপোস্টে ঢাল হয়ে দাঁড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপ ট্রফিটি যখন মেসির হাতে উঠল, লুসাইলের মতোই যেন গর্জে উঠলেন দুনিয়াজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকেরা।

ডিয়েগো ম্যারাডোনা যা করে গিয়েছিলেন ১৯৮৬ সালে, মেসি তা করে দেখালেন ৩৬ বছর পর। লুসাইলের সেই রাত কেবল আর্জেন্টিনার ছিল না, তা ছিল এক আজন্ম স্বপ্নের সার্থক রূপায়ন। বিশ্বকাপ জিতে মেসি কেবল নিজের ক্যারিয়ারকেই অমরত্ব দেননি, বরং এর মাধ্যমে পূর্ণতা পেয়েছে ফুটবল নামক খেলাটি। আর দুই মাস পর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন মেসি। উত্তর আমেরিকার জন্য কী বিস্ময় জমিয়ে রেখেছেন এই ফুটবল জাদুকর, তা কে জানে? 

লিওনেল মেসিআর্জেন্টিনাকাতার বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও