Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

সান মারিনো মিশনে ডুলির দল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ২০:৩৬
সান মারিনো মিশনে ডুলির দল

সংগৃহীত ছবি

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ খেলতে রোববার দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নতুন কোচ থমাস ডুলির এটি প্রথম অ্যাসাইনমেন্ট। ইথিওপিয়ান এয়ারলাইন্সে এই ভ্রমনটা দীর্ঘই হবে দলের জন্য। ইথিওপিয়া হয়ে তারা প্রথমে যাবে ইতালির রোমে। সেখান থেকে সড়ক পথে প্রায় ছয় ঘন্টা যাত্রার পর দল পৌঁছাবে সান মারিনোতে। যেখানে ৬ জুন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তলানীর দলটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা। যে যাত্রাটিকে আগে থেকেই ঐতিহাসিক বলে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

ইউরোপে প্রথম খেলার অভিজ্ঞতা মিলবে এই সফরে। তবে প্রতিপক্ষ সান মারিনো বলেই থাকছে প্রশ্ন। একে তো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সান মারিনো পিছিয়ে পাক্কা ৩০ ধাপ। বাংলাদেশ ১৮১তে, সান মারিনো ২১১। তবে র‌্যাঙ্কিং দিয়ে দু’দলের তুলনা করলেই সর্বনাশ। সান মারিনো র‌্যাঙ্কিংয়ের সংখ্যায় পিছিয়ে থাকলেও তারা নিয়মিত ইউরোপের বড় বড় দলের সঙ্গে খেলার সুযোগ পায়। বিশেষ করে ইউরোপিয়ান নেশনস লিগে নিয়মিত খেলার সুবাদে তাদের বড় পর্যায়ে খেলার অভিজ্ঞতা অনেক। তবে বেশিরভাগ সময় ফলাফল নিজের পক্ষে আসে না বলেই র‌্যাঙ্কিংয়ে তারা পিছিয়ে। শক্তিমত্তায় তাদেরকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই।

অর্থাৎ এ ম্যাচটা বাংলাদেশ খেলবে অনেক ঝুঁকি নিয়ে। জিতলে র‌্যাঙ্কিংয়ে খুব বেশি উন্নতির সুযোগ নেই। তবে জিততে না পারলে বড়সড় পতনের মুখে পড়তে হবে থমাস ডুলির দলকে। অথচ নতুন কোচ দায়িত্ব নিয়েই বলেছিলেন, বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের বড়সড় উন্নতি ঘটাতে চান।

বাফুফে অবশ্য ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষ পেয়েই খুশি। তাদের চিন্তায় এতকিছু নেই। এত গভীরে ভাবছেন না ফুটবলাররাও। দীর্ঘ যাত্রার আগে বিমানবন্দরে এই ম্যাচের লক্ষ্য নিয়ে কথা বলেন অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ, ‘তারা (সান মারিনো) র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও তাদের অনেক ফুটবলার ইউরোপে খেলে। আবার তারা ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলে। আমরা তাদের বিপক্ষে নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করব।’

হাভিয়ের কাবরেরার জমানায় দলে সুযোগ পেলেও যথেষ্ট খেলার সুযোগ পাননি কানাডা প্রবাসী মিডফিল্ডার কাজেম শাহ। নতুন কোচ থমাস ডুলির অধীনে নতুন শুরুর স্বপ্ন দেখছেন তিনি, ‘আগের কোচের চেয়ে একটু পার্থক্য তো রয়েছেই। সে ট্যাকটিস নিয়ে বেশি কাজ করে। পাসিং ফুটবল পছন্দ করে এবং ফুটবলারদের সাথে সহজেই মিশতে যানে। আর স্বাধীনতা একটু বেশি দেন।’

সান মারিনো যাত্রার আগে চার সেশনে শিষ্যদের পরখ করেছেন কোচ ডুলি। ২ জুন সান মারিনোর পৌঁছানোর পর তার সঙ্গে সাক্ষাত হবে হামজা চৌধুরী, সামিত শোম, জায়ান আহমেদের, যারা নিজ নিজ দেশ থেকে সরাসরি যাচ্ছেন। দলের সঙ্গে শুরু থেকে তারা না থাকাটা বড় সমস্যা হিসেবে দেখছেন না তপু, ‘তারা দেরিতে আসায় কোনো সমস্যা হবে না। এক বছর আমরা এক সঙ্গে খেলছি। আমাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো।’

ঝুঁকি যতই থাকুক, এ ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই ইতালিতে বসবাসরত বাংলাদেশীদের। অনেক দিন আগেই ম্যাচের সব টিকিট বিক্রির খবরেই বোঝা যায়, ইউরোপের অচেনা দেশে গিয়েও একটা চেনা আবহ পাবেন হামজারা।

বাংলাদেশথমাস ডুলিসান মারিনোহামজা চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise