ব্যাটিং ব্যর্থতায় সহজ হার
ক্রীড়া প্রতিবেদক

সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি জিতলে সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশ নারী দলের। অথচ
সহজ হার হজম করে নারী এশিয়া কাপের শেষ চার কঠিন করেছে তারা।
ব্যাটিং ব্যর্থতায় আগে
ব্যাট করে ৮ উইকেটে ১১৪ রানে আটকে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা শেষ ওভারে গিয়ে ৪
উইকেট হাতে রেখে ম্যাচ জেতে।
বি গ্রুপের শেষ ম্যাচে ৮ সেপ্টেম্বর আরব আমিরাতের সঙ্গে
টিকে থাকার লড়াই নিগার সুলতানাদের। ম্যাচটি হারলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়
নিশ্চিত হবে বাংলাদেশের।





