Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

হৃদয় এখন টেস্টের জন্য প্রস্তুত

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭
হৃদয় এখন টেস্টের জন্য প্রস্তুত

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। রংধনুর দেশে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গিয়েছিল ‘এ’ দল, যেই দলে ছিলেন নাঈম শেখ, সাইফ হাসান, তাওহীদ হৃদয়ের মতো ওয়ানডে দলের নিয়মিত ক্রিকেটাররা। আসছে বছর দক্ষিণ আফ্রিকাতেই হবে ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ, তার আগে এই বছরের শেষে আছে জাতীয় দলের তিন সংস্করণেরই সিরিজ। ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করে দেশে আসা রাজিন সালেহ আগামীর সময়কে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সফরের অভিজ্ঞতা অনেক কাজে দেবে ব্যাটারদের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধুনা বিলুপ্ত সিলেট স্ট্রাইকার্স দলের কোচ হিসেবে কাজ করেছিলেন রাজিন সালেহ, যে দলে সুযোগ পেয়েছিলেন তরুণ তাওহীদ হৃদয়। সিলেটের হয়ে সেই মৌসুমে ৪০৩ রান করেছিলেন হৃদয়, বলা যায়, বিপিএলের সেই মৌসুমটাই তাকে নিয়ে এসেছিল লাইমলাইটে। দক্ষিণ আফ্রিকা সফরেও হৃদয় কোচ হিসেবে পেয়েছেন রাজিনকে, দ্বিতীয় চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলার পর হৃদয় রাজিনকে বলেছেন লাকি কোচ! আগামীর সময়ের সঙ্গে আলাপে রাজিন বললেন, ‘হৃদয় আমাকে বলেছে, আমি তার জন্য লাকি কোচ, আমি কোচ থাকলেই সে রান করে। দক্ষিণ আফ্রিকায় আমিই তাকে বেশি কোচিং করিয়েছি। তিন বছর আগের সেই হৃদয় থেকে সে এখন অনেক বেশি পরিণত।’

দক্ষিণ আফ্রিকা সফরে হৃদয়ের এ ব্যাটিংটাই বড় প্রাপ্তি মনে করেন রাজিন, ‘হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে, জাকের আলি অনিকও খুব ভালো টাচে আছে, নাঈম শেষ ওয়ানডেতে হাফসেঞ্চুরি করেছে, সাইফ হাসানও ভালো ফর্মে আছে। ব্যাটারদের জন্য এই ট্যুরটা খুব ভালো হয়েছে। তারা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তার একটা ভালো অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে।’ তিনি আরও বলেছেন, ‘যতদিন বেঁচে থাকব, বলতে পারব এরকম একটা ইনিংসের সাক্ষী ছিলাম আমরা। হৃদয় খুব অসাধারণ একটি ইনিংস খেলেছে। প্রতিপক্ষের বোলিং আক্রমণ খুব ভালো ছিল, তারা ভালো জায়গায় বল করেছে। তাদের বিপক্ষে প্রায় তিন দিন ব্যাটিং করেছে হৃদয়, এটা কম বড় কৃতিত্ব নয়। সে যে ধৈর্যটা দেখিয়েছে, সেটি অতুলনীয়।’

সাদা বলের ক্রিকেটেই হৃদয় বেশি খেলেছেন জাতীয় দলে, এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও নতুন অধ্যায়ের সূচনায় খুব একটা ভালো করেননি। রাজিন মনে করেন, ‘নিয়মিত সুযোগ দিলে হৃদয় টেস্ট দলেও হতে পারে গুরুত্বপূর্ণ ব্যাটার। টেস্টে যদিও তিন নম্বর ব্যাটারের ভূমিকা অনেক দেশেই বদলে যাচ্ছে, তবে আমার কাছে মনে হয়, বাংলাদেশ দলের জন্য হৃদয় চারে বা পাঁচে অনেক বেশি উপযুক্ত। মুশফিকুর রহিম যখন খেলা ছাড়বে, তখন তার জায়গায় আমাদের একজন উপযুক্ত বিকল্প দরকার। হৃদয় সেই জায়গাটি নিতে পারে।’

দক্ষিণ আফ্রিকাসিলেট স্ট্রাইকার্সমেহেদী হাসান হৃদয়রাজিন সালেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার