দক্ষিণ আফ্রিকা সফর শেষে গত মঙ্গলবার
দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। রংধনুর দেশে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ
খেলতে গিয়েছিল ‘এ’ দল, যেই দলে ছিলেন নাঈম শেখ, সাইফ হাসান, তাওহীদ হৃদয়ের মতো ওয়ানডে
দলের নিয়মিত ক্রিকেটাররা। আসছে বছর দক্ষিণ আফ্রিকাতেই হবে ওয়ানডে বিশ্বকাপের বেশিরভাগ
ম্যাচ, তার আগে এই বছরের শেষে আছে জাতীয় দলের তিন সংস্করণেরই সিরিজ। ‘এ’ দলের ব্যাটিং
কোচ হিসেবে দায়িত্ব পালন করে দেশে আসা রাজিন সালেহ আগামীর সময়কে জানিয়েছেন, দক্ষিণ
আফ্রিকা সফরের অভিজ্ঞতা অনেক কাজে দেবে ব্যাটারদ...