Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ

ডারউইনের উইকেট নিয়ে হান্নান-ইমরুলরা কী বলছেন

শিহাব উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৮:৩৬
ডারউইনের উইকেট নিয়ে হান্নান-ইমরুলরা কী বলছেন

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের সেরা রান সংগ্রাহক ছিলেন হান্নান সরকার। (বামে) সিডনিতে মাইনর লিগ ক্রিকেট খেলার পাশাপাশি কোচিং করাচ্ছেন ইমরুল কায়েস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বারের মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং হতাশা কন্ডিশনের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার ব্যর্থতা স্পষ্ট করে দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার ঘটনা অবশ্য আনুষ্ঠানিক পরিসংখ্যানে যোগ হবে না, কিন্তু এই ইনিংস যে উদ্বেগের কারণ হয়েছে, তাতে সন্দেহ নেই।

২০০৩ সালের সেই সফরের সঙ্গে এবারের সফরের ব্যবধান এত দীর্ঘ যে, অস্ট্রেলিয়ার ক্রিকেট অবকাঠামো থেকে শুরু করে পিচ তৈরির ধরন— অনেক কিছুই বদলে গেছে। বদলায়নি শুধু বাংলাদেশ ব্যাটারদের জন্য এই পিচে খেলার চ্যালেঞ্জ।

ডারউইনে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। যেখানে উইকেটের আচরণ বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন, বল কখনো প্রত্যাশার চেয়ে একটু বেশি ওঠে, কখনো নিচু হয়ে আসে। ব্যাটারদের জন্য এ ধরনের উইকেটে শট খেলার সিদ্ধান্ত নেওয়া কঠিন।

এমনটাই বলছেন আগেরবার এ মাঠে টেস্ট খেলা ব্যাটার হান্নান সরকার। ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের প্রথম টেস্ট সফরের অভিজ্ঞতা টেনে সেই কথা মনে করিয়ে দিলেন তিনি।

সেবার ওই মাঠে প্রথম ইনিংসে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে হাবিবুল বাশারের ৫৪ রান না থাকলে দলীয় সংগ্রহ ১৭৮ হওয়া কঠিন ছিল। সেই পিচ এশিয়ান কন্ডিশনের মতো ‘আনপ্রেডিক্টেবল’। হান্নানের ব্যাখ্যা, ‘ডারউইনের পিচগুলোয় আনইভেন বাউন্স হয়। যেটা ব্যাটারদের জন্য কঠিন। অনেকটা এশিয়ান কন্ডিশনের উইকেটগুলোর মতো। তবে ট্রু বাউন্স থাকলে ব্যাটারদের জন্য সুবিধা হয়। ২০০৩ সালে দ্বিতীয় যে টেস্ট হয়েছিল সেখানে (কেয়ার্নস) ট্রু বাউন্স ছিল। তাই সেখানে ব্যাটিং ডারউইনের চেয়ে কম চ্যালেঞ্জের ছিল। তবে ওই সিরিজেও ডারউইন চ্যালেঞ্জিং উইকেট ছিল। এখনো একই রকম উইকেট হতে পারে।’

২০০৩ সালের সফরে দ্বিতীয় টেস্ট হয়েছিল কেয়ার্নসে। ডারউইনে ব্যর্থ হান্নান পরের টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করেছিলেন— প্রথম ইনিংসে ৭৬, পরের ইনিংসে ৫৫।

তবে ২৩ বছরে অস্ট্রেলিয়ার ক্রিকেট অবকাঠামো ও পিচ তৈরির ধরনও বদলেছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা ইমরুল কায়েস সরাসরি এত দীর্ঘ সময়ের পরিবর্তন নিয়ে তুলনা করতে চাননি। তবে অস্ট্রেলিয়ার পিচ তৈরির প্রক্রিয়া সম্পর্কে দিয়েছেন একটি ধারণা।

ইমরুলের মতে, ‘ডারউইনে আমি কখনো খেলিনি। সেখানকার উইকেট ঠিক কেমন আচরণ করে তা বলতে পারছি না। তবে ডারউইনে এখন ক্রিকেট মৌসুমের শেষের দিক। সাধারণত অস্ট্রেলিয়ার মূল যে ভেন্যুগুলো সেগুলো সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ক্রিকেটের জন্য তৈরি হয়। এই সময় মূল ভেন্যুগুলোতে পিচ তৈরির কাজ চলছে। ওদের পিচগুলো তিন রকম হয়। প্রি সিজন পিচ, মিড সিজন পিচ এবং সিজনের শেষদিকের পিচ। মৌসুম শুরুর পিচগুলোতে ময়েশ্চার বেশি থাকে। বোলারদের জন্য সুবিধা বেশি হয়। পর্যায়ক্রমে সেখানে ব্যাটিং একটু সহজ হয়।’

ডারউইনে ড্রপ ইন পিচ ব্যবহৃত হয়। ক্রিকটীয় ধারণা মতে, এই রকম পিচগুলো সাধারণত ব্যাটিং সহায়ক হয়। কিন্তু বিপরীত ধারণাও আছে। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ড্রপ ইন পিচ ব্যবহার করা হয় নিউ ইয়র্ক স্টেডিয়ামে। ওই পিচে ব্যাটারদের রান করার সংগ্রামের কারণে খুব সমালোচনা হয়। তাতে স্পষ্ট ড্রপ ইন পিচ সবসময় রান উর্বরা হবে এমন নয়।

ডারউইনের মারার ওভালে এবার বাংলাদেশের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছেন একজন স্পিনার। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়েছেন একজন পেসার। তাই মূল টেস্টে কেমন পিচ থাকছে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাংলাদেশ ব্যাটিং শিবিরে। প্রশ্ন তাই উঠতেই পারে—ডারউইনের পিচের বাউন্স ও আচরণ কি নাজমুল হোসেন শান্তদের ৫৪ রানে অলআউট হওয়ার অন্যতম কারণ?

কারণ, সাম্প্রতিক সময়ের কয়েকটি সিরিজে বাংলাদেশের ব্যাটিং ইউনিট বেশ ভালো করেছে। ব্যাটারদের ব্যক্তিগত সাফল্য এবং দলীয় ইনিংসেও এসেছে ধারাবাহিকতা। সেই দলই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে হঠাৎ ৫৪ রানে থেমে যাওয়া চরম হতাশার।

তবে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা দিয়ে টেস্টের ভবিষ্যৎ লেখা যায় না। বরং এই ম্যাচ থেকে সবচেয়ে বড় শিক্ষা হতে পারে ডারউইনের কন্ডিশন সম্পর্কে জেনে যাওয়া। ট্রু বাউন্স না পাওয়া উইকেটে কীভাবে ব্যাট করতে হবে, শরীরের কাছাকাছি ওঠা বল কীভাবে সামলাতে হবে— এসবের উত্তর খুঁজে নিতে হবে টেস্ট শুরুর আগেই।

কারণ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের আসল পরীক্ষা প্রস্তুতি ম্যাচে নয়, মূল টেস্ট সিরিজ।

ইমরুল কায়েসহান্নান সরকারবাংলাদেশ-অস্ট্রেলিয়াবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির