অস্ট্রেলিয়ায় দ্বিতীয়বারের
মতো টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এর আগে প্রস্তুতি ম্যাচের ব্যাটিং হতাশা কন্ডিশনের
সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার ব্যর্থতা স্পষ্ট করে দিচ্ছে। প্রস্তুতি ম্যাচে মাত্র
৫৪ রানে অলআউট হওয়ার ঘটনা অবশ্য আনুষ্ঠানিক পরিসংখ্যানে যোগ হবে না, কিন্তু এই ইনিংস
যে উদ্বেগের কারণ হয়েছে, তাতে সন্দেহ নেই।
২০০৩ সালের সেই
সফরের সঙ্গে এবারের সফরের ব্যবধান এত দীর্ঘ যে, অস্ট্রেলিয়ার ক্রিকেট অবকাঠামো থেকে
শুরু করে পিচ তৈরির ধরন— অনেক কিছুই বদলে গেছে। বদলায়নি শুধু বাংলাদেশ ব্যাটারদের জন্য
এই পিচ...