Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

ইংল্যান্ড টেস্ট দলের হবু ওপেনার এমিলিও গে?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:০৮
ইংল্যান্ড টেস্ট দলের হবু ওপেনার এমিলিও গে?

ইংল্যান্ড টেস্ট দলে ঢোকার দাবি জোরালো করছেন এমিলিও গে।

ইংল্যান্ড টেস্ট দলের ওপেনিং পজিশন নিয়ে অনেকদিন ধরেই কাটাছেঁড়া চলছে। অধিনায়ক বেন স্টোকস আগেই কাউন্টি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছিলেন, পারফরম্যান্স দিয়ে যেন তারা নির্বাচকদের বাধ্য করেন দলে নিতে। স্টোকসের আহ্বানে সাড়া দিয়েই হয়তো কাউন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন ডারহামের তরুণ ওপেনার এমিলিও গে। এতে টেস্ট দলে জ্যাক ক্রলির জায়গা এখন হুমকির মুখে।

বিবিসি স্পোর্টস জানিয়েছে, ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ডারহামের নাটকীয় জয়ে এমিলিও গের অপরাজিত ১৫৯ রানের ইনিংসটি ইংলিশ নির্বাচকদের জোরালো বার্তা দিয়েছে। তিন ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ডারহামের হয়ে তিন নম্বরে ব্যাট করলেও এমিলিও গে মূলত একজন ওপেনার। ডারহামের বর্তমান লাইনআপে সাবেক ইংলিশ ওপেনার অ্যালেক্স লিস এবং উদীয়মান বেন ম্যাককিনি থাকায় তাকে তিন নম্বরে খেলতে হচ্ছে। তাছাড়া ইতালির হয়ে ইতোমধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেছেন এমিলিও।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ডিউক বল সংকটে ইংল্যান্ড

২০ মার্চ ২০২৬

গত বছর ‘ইংল্যান্ড লায়নস’-এর হয়ে অস্ট্রেলিয়া সফরে ওপেনিং করে দারুণ সফল হয়েছিলেন এমিলিও গে। লায়নসের প্রধান কোচ অ্যান্ড্রু ফ্লিনটফও তার খেলার বড় ভক্ত। ২০২৪ সালের শুরুর পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে এমিলিও গের গড় ৫০.৩৫‍! ওপেনার হিসেবে এই গড় আরও বেড়ে হয় ৫৩.২১! যেভাবে ব্যাট হাতে নিজেকে মেলে ধরছেন, তাতে জ্যাক ক্রলির জায়গার জন্য তিনি এখন প্রধান দাবিদার।

ইংল্যান্ডের বর্তমান ওপেনার বেন ডাকেট বা জ্যাক ক্রলির চেয়ে তার খেলার ধরন কিছুটা আলাদা। ক্রলি বা ডাকেট শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গে ইনিংসের শুরুতে কিছুটা রক্ষণাত্মক থাকেন। নতুন বলের বিপক্ষে তার রক্ষণাত্মক শটের নিয়ন্ত্রণ (ডিসমিসাল রেট ৭০) জ্যাক ক্রলির (৩৮) চেয়ে অনেক বেশি কার্যকর। পেসারদের বিপক্ষে অফ-সাইডে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে রান করতে গে বেশ পারদর্শী।

অবশ্য এমিলিও গে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে এখনো বড় মাপের সাফল্য পাননি। গত কাউন্টি মৌসুমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির বলে দুই ইনিংসে‌ই আউট হয়েছিলেন। টেস্ট ক্যাপ আছে এমন বোলারদের বিপক্ষে মাত্র ২১.৩৭ গড় তার জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে আগামী ৪ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল নির্বাচনের আগে নিজের অবস্থানটা বেশ জোরালো করেছেন এমিলিও।

এমিলিও গেটেস্ট ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে