Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

লর্ডস টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:২৮
লর্ডস টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাবর

হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জাজনক হারের পর পাকিস্তান দলের জন্য স্বস্তির খবর দিয়েছেন বাবর আজম। হাতের চোট সম্পূর্ণ কাটিয়ে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে দলের নেতৃত্ব দিতে প্রস্তুত এই তারকা ব্যাটসম্যান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাবর জানিয়েছেন, তিনি বর্তমানে ‘৯০ শতাংশ ফিট’ এবং মাঠে নামার জন্য পুরোপুরি স্বস্তিবোধ করছেন।

গত মঙ্গলবার বাবর নেটে পেস বোলিংয়ের মুখোমুখি হলেও বাবরকে মূলত থ্রো-ডাউন এবং স্পিন সামলাতে দেখা গেছে। বুধবার সংবাদ সম্মেলনের পরও তিনি থ্রো-ডাউন ও স্পিনের বিরুদ্ধে অনুশীলন করেন। তবে লর্ডস টেস্টে ইংল্যান্ড কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই মাঠে নামছে। নিজের ফিটনেস নিয়ে বাবর বলেন, ‘আমার কয়েকটি ভালো অনুশীলন সেশন হয়েছে। আগামীকালের (আজ) ম্যাচ এবং পুরো সিরিজের জন্য আমি ৯০ শতাংশ ফিট।’ 

আরও পড়ুন

লিডসে ইনিংস ব্যবধানে হারলো পাকিস্তান

২১ আগস্ট ২০২৬

হেডিংলিতে তিনদিনের মধ্যে দলের বাজে পরাজয়ের কথা স্বীকার করে বাবর জানান, কোনো বিভাগেই দল আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি। বিশেষ করে ব্যাটিং বিপর্যয়ের দায় সম্পূর্ণ দলের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি। বাবর বলেন, ‘আমাদের দলগত পারফরম্যান্স করতে হবে। জুটি গড়ে বোলিং ও ব্যাটিং করতে হবে। কোনো ব্যাটার থিতু হলে তাকে ইনিংস বড় করতে হবে।’

হেডিংলিতে পাকিস্তানের ব্যাটিংয়ের অবস্থা ছিল করুণ। প্রথম ইনিংসে ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিকের ৯১ রানের জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল মিডল অর্ডার। মাত্র ৬৪ রান তুলতেই শেষ ৮ উইকেট হারিয়ে ১৭০ রানে অলআউট হয় দল, যা গত এক দশকে টেস্টের প্রথম ইনিংসে তাদের সর্বনিম্ন স্কোর। বাবরের দলে ফেরায় এই মিডল অর্ডারের দুর্বলতা কিছুটা কাটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

প্রথম দিনই নতুন ইংল্যান্ডের দাপট

২০ আগস্ট ২০২৬

দলের কম্বিনেশন কেমন হবে—এ বিষয়ে বাবর পরিষ্কার করে জানিয়েছেন যে, ফর্মে থাকা আবদুল্লাহ শফিকের ব্যাটিং পজিশনে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গত চার ইনিংসে ১৩০ গড়ে ২৬০ রান করা শফিক তার চেনা তিন বা চার নম্বর পজিশনেই খেলবেন। আর বাদ পড়তে পারেন তরুণ আজান আওয়াইস। বাবর স্পষ্ট করে বলেছেন, ‘আবদুল্লাহ যে নম্বরে ব্যাট করছে, সেখানেই তার খেলা উচিত। কামব্যাক করার পর সে তিন ও চার নম্বরে দারুণ ব্যাট করেছে এবং আত্মবিশ্বাসী আছে। আমাদের দ্রুত উইকেট হারানোর প্রবণতা বন্ধ করতে হবে।’

ইংল্যান্ডে এটি বাবরের তৃতীয় সিরিজ হলেও এই প্রথমবার তিনি ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে নামছেন। ২০২০ সালের ইংল্যান্ড সফরের পরপরই তাকে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক করা হয়েছিল। ঐতিহাসিক লর্ডসের মাঠে পাকিস্তানের হয়ে নেতৃত্ব দেওয়া ১৫তম অধিনায়ক হতে চলেছেন তিনি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাবর বলেন, ‘যখন আপনি এই মাঠে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন, সেটা সবসময়ই দারুণ সম্মানের। অধিনায়ক হিসেবে আমি মাঠে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং ব্যাটিংয়ের সময় নিজের স্বাভাবিক খেলা খেলি। এখানে আমাদের পরিসংখ্যান ভালো এবং আমরা সেই ধারা বজায় রাখতে চাই। প্রথম টেস্টের স্মৃতি ভুলে আমরা এখন এই ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

বাবর আজমলর্ডস টেস্টইংল্যান্ড-পাকিস্তান সিরিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি